ঢাকাThursday , 21 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • দৌলতপুরে প্রথম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা দুই শিশু গ্রেফতার

    admin
    May 21, 2026 7:58 am
    Link Copied!

    মুরাদ খান মানিকগঞ্জ

    মানিকগঞ্জ দৌলতপুরে প্রথম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণেরচেষ্টার অভিযোগে দুই শিশুকে গ্রেফতার করেছে পুলিশ

    মঙ্গলবার (১৯ মে) সকালে তাদের গ্রেফতারের পর আদালতের নির্দেশে গাজীপুর শিশু সংশোধনাগারে পাঠানো হয়েছে।

    এদিকে, ভুক্তভোগী শিশুটি জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ এর বিচারক মোসা. ফাতিমাতুয জোহুরার আদালতে উপস্থিত হয়ে ২২ ধারায় জবানবন্দি প্রদান করেছে।

    মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি দৌলতপুর উপজেলায় তার নানার বাড়িতে থেকে পড়াশোনা করত। গত ১৫ মে (শুক্রবার) বিকেলে বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশী ওই দুই শিশু তাকে একটি গোয়ালঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটি চিৎকার শুরু করলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

    পরবর্তীতে ১৭ মে শিশুটিকে গোসল করানোর সময় তার শারীরিক অবস্থা অস্বাভাবিক দেখে নানির সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে শিশুটি তার নানির কাছে ১৫ মে ঘটে যাওয়া ঘটনার বিস্তারিত বিবরণ দেয়।

    এ ঘটনায় আজ মঙ্গলবার সকালে ভুক্তভোগী শিশুটির নানা বাদী হয়ে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ তৎপরতা চালিয়ে অভিযুক্ত দুই শিশুকে গ্রেফতার করে।

    আজ সকালে আসামিদের আদালতে তোলা হলে মানিকগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন তাদের গাজীপুর শিশু সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন।

    দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার জানান, “ধর্ষণচেষ্টার অভিযোগে শিশুটির নানা মামলা করার পরপরই অভিযুক্ত দুই শিশুকে গ্রেফতার করে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।”

    মানিকগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক সোহেল আহম্মেদ আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করে জানান, বিজ্ঞ বিচারকের নির্দেশনানুযায়ী অভিযুক্ত দুই শিশুকে গাজীপুর শিশু সংশোধনাগারে পাঠানো হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST