ঢাকাThursday , 21 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • বিভাগীয় পর্যায়ে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় ঘোড়াঘাটের নোমান সরকারের প্রথম স্থান অর্জন

    admin
    May 21, 2026 8:01 am
    Link Copied!

    শাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

    জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৬-এর বিভাগীয় পর্যায়ে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় অংশ নিয়ে গৌরবময় প্রথম স্থান অর্জন করেছে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার কৃতি শিক্ষার্থী হাফেজ মোহাম্মদ নোমান সরকার। সে ঘোড়াঘাট বাগেরহাট দারুস সুন্নাহ কওমি ও হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।
    ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুর জেলা কার্যালয় কর্তৃক আয়োজিত এই প্রতিযোগিতায় অনূর্ধ্ব-১২ বছর বয়সী ‘ঘ’ গ্রুপে (অনূর্ধ্ব ১০ পারা) অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে সে এই সম্মাননা ও প্রথম স্থান অর্জন করে। নোমান সরকারের এই সাফল্যে এলাকায় আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।
    হাফেজ মোহাম্মদ নোমান সরকার ঘোড়াঘাটের নাসিরাবাদ গ্রামের বাসিন্দা মোহাম্মদ আল আমিন সরকারের ছেলে।
    তার এই গৌরবময় অর্জনে আজ দারুস সুন্নাহ হাফিজিয়া কওমি মাদ্রাসা প্রাঙ্গণে এক বর্ণাঢ্য সংবর্ধনা ও আনন্দ র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নোমান সরকারকে ফুলের মালা এবং সংবর্ধনা স্মারক (ক্রোপ) দিয়ে বরণ করে নেন মাদ্রাসার শিক্ষক, পরিচালনা কমিটি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
    অনুষ্ঠানে বক্তারা নোমানের এই কৃতিত্বের প্রশংসা করে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং আগামীতেও যেন সে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের মুখ উজ্জ্বল করতে পারে, সেই দোয়া করেন।
    নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে কৃতি ছাত্র নোমান সরকার জানায়, “আলহামদুলিল্লাহ, আমার এই সাফল্যের পেছনে ওস্তাদদের অক্লান্ত মেহনত, বাবা-মায়ের দোয়া এবং মাদ্রাসার সকল সহপাঠীদের ভালোবাসা ও অনুপ্রেরণা রয়েছে। আমি সবার কাছে দোয়া চাই।
    মোঃ শাহারুল ইসলাম ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধিঃ তারিখঃ১৯-০৫-২৬

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST