ঢাকাSaturday , 13 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • দেওয়ানগঞ্জে মাদক বিরোধী সমাবেশ মাদক কারবারি কে ধরে দিলেই পুরুষ্কার-বললেন সভাপতি

    admin
    September 13, 2025 9:02 am
    Link Copied!

    জাকিউল ইসলাম
    জামালপুর জেলা প্রতিনিধি

    জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর টোলঘর সংলগ্ন মাঠে মাদক নির্মূল করার লক্ষ্যে মাদক বিরোধী সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৪ ঘটিকায় পাথরের চর টোলঘর প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফরহাদ হোসেনের সভাপতিত্বে ও মাইনুল ইসলামের পরিচালনায় সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি সরোয়ার- ই- আলম।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১নং ডাংধরা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুস সামাদ মেম্বার, সাধারণ সম্পাদক জুলহাজ উদ্দিন, সহ-সভাপতি মহসিন উদ্দিন মিলন, সহ-সভাপতি মতিউর রহমান মতি, সাংগঠনিক সম্পাদক আজাহার উদ্দিন, ছাত্রদলের সভাপতি শাহীন আহমেদ, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া প্রমূখ ।

    প্রধান অতিথি বলেন, এলাকাকে মাদক মুক্ত করতে যত ধরনের ব্যবস্থা গ্রহন করার দরকার আমরা যুব সমাজের পাশে থেকে করে যাবো। বক্তারা স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহলের সহযোগিতা চেয়ে বলেন, আপনারা যদি সহযোগিতা করেন খুব অল্প সময়ের মধ্যে আমাদের এলাকাকে মাদক মুক্ত করতে পারবো। উপস্থিত বক্তারা আরও বলেন, মাদক প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে হবে এবং যেখানেই মাদক, সেখানেই প্রতিরোধ’ করতে হবে, এবং মাদক প্রতিরোধে প্রতিটি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের এগিয়ে আসতে হবে।

    সভাপতির সমাপনী বক্তব্যে ফরহাদ হোসেন উপস্থিত নেতাকর্মীদের বলেন আপনারা কোনো মাদক কারবারি এবং মাদক সেবনকারী কে ধরে দিতে পারলে আপনার পুরুষ্কিত করা হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST