ঢাকাTuesday , 14 January 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • দেওয়ানগঞ্জে বিজিবির উদ্যোগে জনসচেতনতা মুলক মতবিনিময় সভা অনুষ্ঠিত 

    admin
    January 14, 2025 8:43 pm
    Link Copied!

    জাকিউল ইসলাম 
    জামালপুর জেলা প্রতিনিধি 

    জামালপুর ৩৫ ব্যাটলিয়ান এর আওতাধীন জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার ডাংধরা ইউনিয়নের নিমাইমারী -মাখনের চর মাদ্রসাঘাটে  বাঘারচর বিজিবি ক্যাম্পের উদ্যোগে জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

    ১৪ জানুয়ারি ২০২৫ তারিখ মঙ্গলবার বিকেল ৪:৩০ ঘটিকায় বাঘারচর বিজিবি কমান্ডার নায়েব সুবেদার মো.ফরমান আলী এর নেতৃত্বে একটি টিম এই জনসচেতনতা মূলক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। 

    উক্ত জনসচেতনতা মূলক মতবিনিময় সভায় নিমাইমারী, বাঘারচর ও মাখনের চর গ্রামের সুধীজন,কৃষক,ছাত্র-শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন। 

     নায়েব সুবেদার মো.ফরমান আলী জনসচেতনতার জন্য  বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষার্থে কোন প্রকার মাদকদ্রব্য পাচার,চোরাকারবারি থেকে বিরত থাকবেন, কেউ এরকম অপরাধ মূলক কাজের সাথে জড়িত থাকলে সাথে বিজিবি কে খবর দিবেন এবং কোন অপরিচিত লোক সীমান্ত পাড় হয়ে আসলে তাহলে তাৎখনিক বিজিবি ক্যাম্পে সংবাদ দিবেন। এছাড়াও বিএসএফ কতৃক অবৈধভাবে কাটাতার বা স্হাপনা নির্মাণের চেষ্টা করলে তা দ্রুত বিজিবি কে জানাবেন। আপনারা নিজেদের জানমাল ও দেশের সার্বভৌম রক্ষার জন্য আমাদের পাশে থাকবেন। আপনারা সীমান্তের ১৫০ গজের ভিতরে কোন ভাবেই প্রবেশ করবেন না এবং কোনো গবাদিপশু চড়ানো যাবেনা।দেশের লোকজনের জানমাল ও সার্বভৌম রক্ষা করা প্রত্যেক নাগরিকদের দায়িত্ব ও কর্তব্য। 

    শেষে দেশের জনগণের জানমালের নিরাপত্তা ও সার্বভৌম রক্ষার জন্য দোয়া মোনাজাত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST