সুকুমার ঋষি পোরশা(নওগাঁ)প্রতিনিধি:
৪৬ নওগাঁ-১ (পোরশা-সাপাহার-নিয়ামতপুর) আসনে তিনবারের নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডা. ছালেক চৌধুরীকে বিএনপির দলীয় মনোনয়ন দেওয়ার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার সারাইগাছী স্কুল মাঠে ঘন্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ ও পরে রাস্তায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে ডা. ছালেক চৌধুরীর পক্ষে সাপাহার, নিয়ামতপুর ও পোরশা উপজেলার বিএনপির বিভিন্ন পর্যায়ের কয়েকহাজার নেতাকর্মী অংশগ্রহন করেন। সম্প্রতি নওগাঁ-১ আসনে নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমানকে বিএনপির দলীয় মনোনয়ন দেওয়া হয়। ফলে এই আসনের তিনটি উপজেলায় ডা. ছালেক চৌধুরীর সমর্থক, কর্মী ও বিএনপির স্থানীয় নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com


