ঢাকাMonday , 24 February 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • চুনারুঘাট সাতছড়ি থেকে ১১৫ কেজি গাজাঁ জব্দ করছে বিজিবি

    admin
    February 24, 2025 5:33 pm
    Link Copied!

    আব্দুল জাহির মিয়া চুনারুঘাট প্রতিনিধি ঃচুনারুঘাট সাতছড়ি থেকে ১১৫ কেজি গাজাঁ জব্দ করছে বিজিবি
    ২৩ ফেব্রুয়ারি রবিবার রাত ১০: ঘটিকায় সাতছড়ি বিওপি’র একটি টহল দল হাবিলদার মোঃ আব্দুল কুদ্দুস এর নেতৃত্বে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী নারাক্ষেত নামক এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। ১১৫ কেজি গাজাঁ আটক করে।
    ৫৫ বিজিবির অধিনায়ক ল্যাফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে পরিচালিত ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়। হবিগঞ্জ বিজিবি ৫৫ সব সময় দেশের সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান প্রতিরোধে প্রতিশ্রুতিবদ্ধ। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির আলোকে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) কঠোর পদক্ষেপ গ্রহণ করছে এবং এই ধরণের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।”
    তিনি আরও বলেন, সীমান্ত এলাকাগুলোতে মাদক এবং অন্যান্য চোরাচালান প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সীমান্তবর্তী এলাকার জনগণকে মাদকসহ অন্য কোনো অবৈধ কার্যক্রমের তথ্য দিলে বিজিবি’র সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান।
    এ ধরনের অভিযানের মাধ্যমে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্ত এলাকায় মাদকসহ সকল প্রকার চোরাচালান প্রতিরোধে দৃঢ় সংকল্পবদ্ধ।

    অভিযান চলাকালে চোরাকারবারিরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
    এ সময় মালিকবিহীন অবস্থায় ১১৫ কেজি ভারতীয় গাঁজা এবং ৭ বোতল ভারতীয় মদ আটক করা হয়।
    উদ্ধারকৃত মাদকদ্রব্যের মোট সিজার মূল্য ৪,১৩,০০০/- (চার লক্ষ তেরো হাজার) টাকা। বিজিবি’র পক্ষ থেকে আটককৃত মাদকদ্রব্যের আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চুনারুঘাটে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST