ঢাকাTuesday , 2 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলার অভিযোগে ইউপি চেয়ারম্যান টিপু বরখাস্ত

    admin
    September 2, 2025 10:49 pm
    Link Copied!

    আবুল বাসার মিলন
    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

    চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিদ রানা টিপুকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব নূরে আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রবিবার এ প্রজ্ঞাপন জারি করা হয়।

    এতে বলা হয়, চেয়ারম্যান শাহিদ রানা টিপুর বিরুদ্ধে ২০২৩ সালের ২৫ এপ্রিলের একটি হত্যা মামলায় সম্প্রতি আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অভিযোগপত্র আমলে নিয়ে জেলা প্রশাসক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আবেদন জানান। পরে তা যাচাই-বাছাই শেষে শাহীদ রানা টিপুর চেয়ারম্যান হিসেবে প্রশাসনিক কার্যক্রমে সমীচীন নয় মনে করে এই সিদ্ধান্ত নেয়া হয়।

    প্রজ্ঞাপনে আরও বলা হয়, চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীদ রানা টিপুর অপরাধমূলক কর্মকাণ্ড জনস্বার্থের পরিপন্থী উল্লেখ করে তাকে সাময়িক বহিষ্কার করা হয়। এই প্রজ্ঞাপন দেয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ। এ বিষয়ে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ (২০০৯ সালের আইন নং ৬১) এর ধারা ৩৪ (১) অনুযায়ী এ আদেশ কার্যকর করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

    জানা যায়, চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চারটি হত্যা মামলার আসামি শাহীদ রানা টিপু গত প্রায় ২ বছর ধরে পলাতক রয়েছেন। এতে ইউনিয়ন পরিষদে সেবা না পেয়ে ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নবাসী। হত্যা, মাদক ও বিস্ফোরক মামলায় চেয়ারম্যান পালিয়ে থাকায় স্থবির হয়ে পড়েছিল ইউনিয়ন পরিষদের কার্যক্রম। টিপু চেয়ারম্যান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত তালিকাভুক্ত একজন শীর্ষ মাদক ব্যবসায়ী।

    ২০১৮ সালের ১০ মার্চ সকালে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বোমা হামলায় নিহত হন আইয়ুব আলী। এই মামলার প্রধান আসামি চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীদ রানা টিপু। ২০২৩ সালের ২৩ এপ্রিল সদর উপজেলার সুন্দরপুর এলাকায় বালুমহল দখলকে কেন্দ্র করে বোমাবাজিতে নিহত হন জিয়াউর রহমান। একদিন পর সদর মডেল থানায় তার স্ত্রী মিলিয়ারা বেগম চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীদ রানা টিপুকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন।

    একই বছরের ১৯ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের উদয়ন মোড় এলাকায় যুবলীগ নেতা খাইরুল আলম জেমকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করা হয়। এই হত্যা মামলার অন্যতম আসামি চেয়ারম্যান শাহীদ রানা টিপু। চলতি বছরের ১২ জানুয়ারি চরবাগডাঙ্গা এলাকায় র‌্যাবের সোর্স হিসেবে পরিচিত আব্দুল হাকিম পিন্টুকে কুপিয়ে হত্যা করা হয়। শাহীদ রানা টিপু চেয়ারম্যানকে এ মামলার প্রধান আসামি করে সদর মডেল থানায় মামলা করেন নিহত পিন্টুর বাবা হুময়ান রেজা।

    এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হক বলেন, চেয়ারম্যানকে সাময়িক বহিষ্কারের বিষয়টি এখনো জানা নেই। তবে দীর্ঘদিন ধরেই মামলার কারণে পলাতক রয়েছেন তিনি। এ নিয়ে জনদুর্ভোগের সৃষ্টি হচ্ছে। এনিয়ে স্থানীয়রা লিখিত অভিযোগ দিয়েছেন। সমস্যা সমাধানে প্রশাসক নিয়োগের কথা ভাবা হচ্ছে। তবে এমন প্রজ্ঞাপন হলে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

    উল্লেখ্য, এরআগেও ২০১৯ সালের ৩ জানুয়ারি আইয়ুব হত্যা মামলায় শাহীদ রানা টিপুকে গ্রেফতার করে পুলিশ। ২০২৩ সালের ৭ সেপ্টেম্বর মাদক, হত্যা ও বিস্ফোরক মামলা ও পলাতক থাকায় তাকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। পরে আবারও পদ ফিরে পান শাহীদ রানা টিপু বলে জানা গেছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST