আবুল বাসার মিলন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
নিজ সীমানা পরিষ্কার করি, ডেঙ্গু মুক্ত ও পরিচ্ছন্ন নগর গড়ি -এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় শুরু হয়েছে মাসব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। মঙ্গলবার সকাল ১০ টায় পৌর কর্মচারী সংসদের উদ্যোগে এই অভিযান শুরু করা হয়।
এই কর্মসূচি উদ্বোধন করেন পৌরসভার নিবাহী কর্মকর্তা মামুন-আর-রশীদ, এই সময় উপস্থিত ছিলেন পৌর কর্মচারী সংসদের সভাপতি এনামুল হক, সাধারন সম্পাদক আব্দুল আজিজ খান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী তৌফিকুল ইসলাম ও পৌরসভার কর্মচারীবৃন্দ।
এ উপলক্ষে সকালে পৌরসভা কার্যালয় প্রাঙ্গন থেকে পৌর কর্মচারী সংসদ, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ব্যানারে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com


