ঢাকাMonday , 14 April 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে পহেলা বৈশাখ পালিত

    admin
    April 14, 2025 11:08 pm
    Link Copied!

    আবুল বাসার মিলন
    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জ জেলাতেও পহেলা বৈশাখ বাঙালিদের প্রানের উৎসব বিভিন্ন আয়োজনে মধ্য দিয়ে পালিত হয়েছে। সারাদেশে ন্যায় চাঁপাইনবাবগঞ্জেও, ভোরের নতুন সূর্য ওঠার মধ্য দিয়ে ১৪৩২ বঙ্গাব্দের প্রথম প্রভাতে শুরু হয় বর্ষবরণ।

    সোমবার পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ৮ টার সময় জেলা প্রশাসকের কার্যলয়ের থেকে জাঁকজমকপূর্ণ বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে কোর্ট হয়ে নিউ মার্কেটে রোডের সামনে দিয়ে স্কুল সরকারি কলেজ ও জেলা প্রশাসকে সামনে গিয়ে শেষ হয়। এবং জাতীয় সঙ্গীত ও এসো হে বৈশাখ গান পরিবেশনের মধ্যে দিয়ে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রাটি শুরু হয় ।

    চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মো. আব্দুস সামাদের নেতৃত্বে শোভাযাত্রাটি জেলা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জাঁকজমকপূর্ণ বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শুরু হয়, শোভাযাত্রায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ি, ঘোড়া, পালকি,মাটির তৈরি বাসনসহ বিভিন্ন বর্ণের বেলুন ফেষ্টুন, মাথাল শোভাযাত্রাকে বর্ণিল করে তোলে।

    এসময় পুলিশ সুপার মো. রেজাউল করিমসহ জেলা প্রশাসনের সকল কর্মকর্তা, জেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ, সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

    শোভাযাত্রা শেষে বিয়াম স্কুল চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

    জেলা শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমিসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থী শিল্পীরা এতে অংশগ্রহণ করে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST