আবুল বাসার মিলন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে ৮০০পিস ইয়াবাসহ এসএম মহিউদ্দিন (৩৪) ও এনায়েতুল্লাহ ওরফে সিজার (৩৫)নামে দুইজন কে আটক করা হয়েছে।
আটককৃত এসএম মহিউদ্দিন জেলার শিবগঞ্জ উপজেলার শেখটোলা এলাকার মৃত কাউসার আলীর ছেলে ও এনায়েতুল্লাহ ওরফে সিজার সদর উপজেলার রামচন্দ্রপুরহাট পূরানটোলা এলাকার একরামুল হকের ছেলে।
বৃহস্পতিবার (১৭ জুন) বিকেলে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)র এক প্রেসনোটের মাধ্যমে জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব,গৌতম কুমার বিশ্বাস এর নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওবাইদুল হক এর সার্বিক তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার এস.আই পলাশ চন্দ্র চৌধুরী এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ ১৭ জুন রাত দশটার দিকে মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বারোঘরিয়া বাজার এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় সদর উপজেলার বারঘরিয়া বাজার দৃষ্টিনন্দন মাঠের দক্ষিণ পাশে বটগাছের সামনে ফাঁকা জায়গায় অভিযান চালিয়ে এস.এম মহিউদ্দিন ও এনায়েতুল্লাহ ওরফে সিজারের কাছ থেকে ৮০০পিস ইয়াবা উদ্ধারসহ তাকে আটক করা হয়।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানা গেছে ।


