ঢাকাMonday , 10 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন: রায়পুরে দক্ষিণ চরবংশীতে একজনকে ১ মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা,পাইপ বিনষ্ট

    admin
    August 10, 2026 1:14 pm
    Link Copied!

    অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন: রায়পুরে দক্ষিণ চরবংশীতে একজনকে ১ মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা,পাইপ বিনষ্ট।

    আলী আজগর রবিন স্টাফ রিপোর্টারঃ

    লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় মেঘনা নদী সংলগ্ন চরকাচিয়া এলাকায় অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন প্রতিরোধে এক বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। আজ (৯ আগস্ট, ২০২৬) রোববার উপজেলার ৮ নং চরবংশী ইউনিয়নের চরকাচিয়া এলাকায় রায়পুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মেহেদী হাসান কাউছারের নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

    অভিযানকালে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু তোলার অপরাধে ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মোবাইল কোর্টের মাধ্যমে আটককৃত ব্যক্তিকে ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

    এছাড়া অভিযানকালে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার এবং প্রায় ৪,০০০ (চার হাজার) ফুট পাইপ জব্দ করে ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়।উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নদী রক্ষা ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST