জাকিউল ইসলাম
জামালপুর জেলা প্রতিনিধি
জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
১৯ শে আগস্ট সকাল ৯ টায় চরআমখাওয়া ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পতাকা উত্তোলন শেষে আনন্দ র্যালী বের করে ইউনিয়ন বিএনপি, স্বেচ্ছাসেবক দল,যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা।
আনন্দ র্যালীটি সানন্দবাড়ী বাজারের বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চর আমখাওয়া ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক নরুল ইসলাম।আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, ইউনিয়ন যুবদলের আহবায়ক মজিবুর রহমান, যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম,সদস্য সচিব বাবুল আক্তার প্রমূখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি
আলমগীর হোসেন বাদশা, সঞ্চালনা করেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ন সাধারন সম্পাদক রিয়াদ হাসান হৃদয়।
বক্তব্য শেষে কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।।


