ঢাকাSaturday , 15 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • নিয়ামতপুর মসজিদ-মাদ্রাসায় ফলজ ও ঔষধি বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত

    admin
    August 15, 2026 2:25 pm
    Link Copied!

    এম,এ,মান্নান,স্টাফ রিপোর্টার

    পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যে নওগাঁর নিয়ামতপুর মসজিদ ও মাদ্রাসা প্রাঙ্গণে এক বিশেষ বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের আঙিনায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোস্তাফিজুর রহমান (মাননীয় সংসদ সদস্য, ৪৬, নওগাঁ-১)। তিনি তাঁর বক্তব্যে পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন এবং প্রতিটি সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের খালি জায়গায় বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ মুর্শিদা খাতুন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ তৈরিতে এই ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।
    অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতাকর্মী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ এলাকার বিপুল সংখ্যক জনহিতৈষী মানুষ অংশ নেন। উপস্থিত এলাকাবাসী ও সুধী সমাজ এই সবুজ উদ্যোগকে স্বাগত জানান এবং রোপণকৃত গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের অঙ্গীকার ব্যক্ত করেন।বৃক্ষরোপণ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধির উদ্দেশ্যে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST