ঢাকাSaturday , 11 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • গোমস্তাপুরে পুলিশের পৃথক অভিযানে মাদকসহ দুই মাদক কারবারি আটক

    admin
    July 11, 2026 12:04 pm
    Link Copied!

    আবুল বাসার মিলন
    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ

    চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ১কেজি গাঁজাসহ আলম হোসেন ওরফে আলম মেম্বার (৬২) কে আটক করা হয়েছে। অপর দিকে গোমস্তাপুর থানা পুলিশের আরেকটি চৌকস দল বিশেষ একটি অভিযান চালিয়ে ২১৭ বোতল নেশাজাতীয় এসকাফ সিরাফসহ সাহেব আলী( ৩৮) কে আটক করা হয়।
    আটককৃতরা হলেন, জেলার গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের শিবরামপুর এলাকার মৃত ঘাটু শেখ এর ছেলে আলম হোসেন ওরফে আলম মেম্বার ও অপরজন একই উপজেলার আলীনগর ইউনিয়নের ইমামনগর এলাকার শামসুদ্দিন এর ছেলে সাহেব আলী।

    শুক্রবার (১০ জুলাই) বিকেলে জেলা পুলিশের মিডিয়া সেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব,গৌতম কুমার বিশ্বাস এর নির্দেশক্রমে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরে আলম এর সার্বিক তত্ত্বাবধানে গোমস্তাপুর থানার এস.আই জেনারুল শেখ এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ ১০ জুলাই রাত আনুমানিক ১২ টা ২০ মিনিটের দিকে মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের শিবরামপুর এলাকায় অভিযান চালিয়ে আলম হোসেন ওরফে আলম মেম্বার কে তাঁর নিজ বসতবাড়ি থেকে তাঁকে আটক করা হয়। পরে তাঁর হেফাজতে থাকা একটি নিল রংয়ের পলিথিনে মোড়ানো ১ কেজি গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২৫ হাজার টাকা।

    এ সময় দ্বিতীয় অভিযানে,শুক্রবার ১০ জুলাই ভোর আনুমানিক ৪ টা ২৫ মিনিটের দিকে মাদক পাচারের গোপন সংবাদের ভিক্তিতে গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের দাড়িপাতা কামারপাড়া গ্রামের বারোদুয়ারি রেল ঘুন্টির পাঁকা রাস্তার উপর অভিযান চালিয়ে সাহেব আলীর কাছে থাকা একটি প্লাস্টিকের বস্তার ভেতরে ২১৭ বোতল নেশাজাতীয় এসকাফ সিরাফ উদ্ধারসহ তাকে আটক করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য এক লক্ষ ৭৩ হাজার ৬০০ টাকা।

    গোমস্তাপুরর থানার অফিসার ইনচার্জ ওসি নুরে আলম বলেন,গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক দুইটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST