ঢাকাMonday , 15 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • নওগাঁয় ঘাসফুল ও ব্র্যাকের ‘প্রাইজ’ প্রকল্পের কারিগরি প্রশিক্ষণ সমাপ্তি ও সনদ বিতরণ

    admin
    June 15, 2026 9:03 pm
    Link Copied!

    এম,এ,মান্নান,স্টাফ রিপোর্টার,নিয়ামতপুর (নওগাঁ)

    ‘‘ঘাসফুল ব্র্যাকের সহযোগিতায় প্রাইজ প্রকল্পের মাধ্যমে বেকার ও অধক্ষ যুবকদের আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিতে কাজ করছে কর্মসংস্থানের নিশ্চয়তা না থাকা কেবল ব্যক্তিগত হতাশা নয়, এটি জাতীয় অর্থনীতির উপরও একটি বিশাল বোঝা। দেশে উচ্চশিক্ষার হার বাড়লেও তার সঙ্গে পাল্লা দিয়ে মানসম্মত কর্মসংস্থান বাড়ছে না। ফলে লাখ লাখ শিক্ষিত বেকার তৈরি হচ্ছে, অথচ শিল্পখাতে রয়েছে দক্ষ জনশক্তির অভাব। সাধারণ শিক্ষার উপর নির্ভর না করে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে পিছিয়েপড়া তরুণ-তরুণীরাই বদলে দিতে পারে দেশের অর্থনীতির চাকা।”
    আজ ১৪ জুন (রবিবার) নওগাঁ জেলার মান্দা ও পত্নীতলা (নজিপুর) উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ঘাসফুল’ এবং ‘ব্র্যাক’-এর যৌথ উদ্যোগে পরিচালিত ‘প্রাইজ (PRISE)’ প্রকল্পের শিক্ষার্থীদের মাঝে প্রশিক্ষণ সমাপ্তি ও সনদ বিতরণ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। বেকার ও অদক্ষ যুবকদের কারিগরি দক্ষতার মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি ও নতুন উদ্যোক্তা তৈরিতে কাজ করছে এই প্রকল্প।
    আজ সকাল ১১টায় মান্দার সতিহাটে এবং বিকেল ৩টায় পত্নীতলার নজিপুরে পৃথক দুটি অনুষ্ঠানে মোট ১০০ জন শিক্ষার্থী এবং ৫০ জন এমসিপি (Master Craftsperson)-এর হাতে আনুষ্ঠানিকভাবে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। দুটি অনুষ্ঠানেই সভাপতিত্ব করেন ঘাসফুলের উপ-পরিচালক জয়ন্ত কুমার বসু। অনুষ্ঠানগুলো সঞ্চালনা করেন প্রাইজ প্রকল্পের শাখা সমন্বয়কারী মো: মোশারফ হোসেন এবং সার্বিক সহযোগিতায় ছিলেন প্রকল্পের সুপারভাইজার খায়রুল ইসলাম, মিমিয়া জামান, আল হাসান মাহমুদ ও শাহীন ছিদ্দিকা।
    মান্দার সতিহাটে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা গণেশপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: শফিকুল ইসলাম চৌধুরী বাবুল। তিনি তাঁর বক্তব্যে যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করার এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং গ্রামীণ অর্থনীতিতে এর ইতিবাচক প্রভাবের কথা তুলে ধরেন। নজিপুরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশিষ কুমার ঘোষ। তিনি বলেন, “বেকারত্বের ক্রমবর্ধমান গ্রাফ যুবসমাজের মধ্যে যে বিষণ্ণতা ও সামাজিক অস্থিরতা তৈরি করছে, তা থেকে মুক্তির একমাত্র উপায় বাস্তবমুখী ও কারিগরি শিক্ষা। এই যুবকেরা প্রশিক্ষণ নিয়ে নিজেরাই এখন ছোটখাটো ব্যবসা বা আইজিএ শুরু করে স্বাবলম্বী হতে পারবে।”

    অনুষ্ঠানগুলোতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন:মো: ফরহাদ হোসেন (জোনাল ম্যানেজার, ব্র্যাক স্কিলস ডেভেলপমেন্ট কর্মসূচি-SDP),কেএমজি রব্বানী বসুনিয়া (সহকারী পরিচালক, ঘাসফুল),মোহাম্মদ আনোয়ার হোসেন (জোনাল ম্যানেজার, ঘাসফুল), সিরাজুল ইসলাম (প্রকল্প সমন্বয়কারী),জুয়েল রানা (এরিয়া ম্যানেজার) কেএম আহসান হাবিব (এরিয়া ম্যানেজার)।
    বক্তারা উল্লেখ করেন, সাধারণ শিক্ষায় শিক্ষিত তরুণদের বাস্তবমুখী কর্মমুখী শিক্ষার অভাবেই বেকারত্ব সমস্যা আরও জটিল হচ্ছে। কারিগরি প্রশিক্ষণ কর্মক্ষম যুবসমাজকে দক্ষ জনশক্তিতে পরিণত করার সবচেয়ে কার্যকর হাতিয়ার। ‘প্রাইজ’ প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত এই তরুণরাই আগামী দিনে দেশের ভাগ্য বদলে দেওয়ার মূল কারিগর হবে।
    অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তাদের হাতে সনদপত্র তুলে দেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST