ঢাকাSunday , 1 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • ঘোড়াঘাটে উজেলায় সহিংসতা ঠেকাতে যৌথ বাহিনীর মহড়া।

    admin
    February 1, 2026 3:32 pm
    Link Copied!

    সাহারুল ইসলাম ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

    দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার বিন্যাগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ মহড়া পরিচালনা করা হয়। মহড়া শেষে যৌথ বাহিনীর সদস্যদের সাঁজোয়া যানসহ গোটা উপজেলাজুড়ে টহল দিতে দেখা যায়।

    মহড়ায় জানানো হয়, নির্বাচনের দিন যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে যৌথ বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে।

    ঘোড়াঘাট উপজেলার অস্থায়ী সেনা ক্যাম্পের আয়োজনে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও আনসার সদস্যরা এ মহড়ায় অংশ নেন। মহড়ায় ভোটকেন্দ্র দখলচেষ্টা, বিশৃঙ্খলা মোকাবিলা, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্দেহভাজন ব্যক্তিকে আটক এবং জরুরি অবস্থায় দ্রুত সাড়া দেওয়ার কৌশল প্রদর্শন করা হয়। একই সঙ্গে ভোটারদের নিরাপত্তা ও নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে করণীয় বিষয়গুলো তুলে ধরা হয়।

    মহড়া পরিদর্শনকালে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, আসন্ন নির্বাচন সামনে রেখে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ বাহিনীর উদ্যোগে এটি একটি সমন্বিত মহড়া। শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে যৌথ বাহিনী পেশাদারত্বের সাথে দায়িত্ব পালন করবে।

    যৌথ বাহিনীর এ তৎপরতায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। ভোটাররা মনে করছেন, এমন মহড়ার ফলে ভোটকেন্দ্রে নির্বিঘ্নে ভোট দেওয়ার পরিবেশ তৈরি হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST