ঢাকাWednesday , 14 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • ইউএনও ফেরদৌস আরার মৃত্যুতে বাঞ্ছারামপুর প্রেসক্লাবের শোক প্রকাশ

    admin
    January 14, 2026 5:01 pm
    Link Copied!

    সফিকুল ইসলাম, বাঞ্ছারামপুর প্রতিনিধি।

    ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফেরদৌস আরার অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাঞ্ছারামপুর প্রেসক্লাব।
    বুধবার (১৪ জানুয়ারি) এক শোকবার্তায় বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সভাপতি মোল্লা মোহাম্মদ নাসির উদ্দীন, সাধারণ সম্পাদক শামীম শিবলী এবং ক্রীড়া, সাংস্কৃতিক ও পাঠাগার সম্পাদক সফিকুল ইসলামসহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
    শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, ইউএনও ফেরদৌস আরা ছিলেন একজন সৎ, দক্ষ ও মানবিক প্রশাসক। দায়িত্ব পালনকালে তিনি বাঞ্ছারামপুর উপজেলার উন্নয়ন, জনস্বার্থ সংরক্ষণ ও সুশাসন প্রতিষ্ঠায় নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করেছেন। তাঁর সঙ্গে সাংবাদিকদের সম্পর্ক ছিল আন্তরিক ও সহযোগিতামূলক।
    তারা আরও বলেন, ফেরদৌস আরার আকস্মিক মৃত্যুতে বাঞ্ছারামপুর একজন মেধাবী ও কর্তব্যনিষ্ঠ প্রশাসনিক কর্মকর্তাকে হারাল। তাঁর মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।
    বাঞ্ছারামপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ মহান আল্লাহর কাছে মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করার দোয়া করেন এবং শোকাহত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন।
    (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST