ঢাকাThursday , 27 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • নিয়ামতপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ প্রদর্শনীর বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

    admin
    November 27, 2025 10:51 am
    Link Copied!

    নিজস্ব প্রতিবেদক শেখ রুবেল আহমেদ : নওগাঁর নিয়ামতপুরে” দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি- প্রাণীসম্পদে হবে উন্নতি” স্লোগানে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার সকালে উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনার হাসপাতাল চত্বরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে ফিতা কেটে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন।
    প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনের মেলায় অংশ নেওয়া স্টলগুলো পরিদর্শন করেন অতিথিরা। আলোচনা সভায় ডাঃ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন। এ সময় আরও উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান, কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উদ্যোক্তা ও খামারিগণ। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে (ইউএনও) মুর্শিদা খাতুন বলেন, প্রাণিসম্পদ বিভাগ বাংলাদেশে বৈচিত্র্যপূর্ন। আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় এসেছে পরিবর্তন। উদ্যোক্তা ও খামারিদের প্রণোদনা এবং সকল সুযোগ-সুবিধা প্রদানে প্রাণিসম্পদ বিভাগের সকল কর্মকর্তাকে আহ্বান জানান তিনি। # ২৬ নভেম্বর ২০২৫ ইং

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST