ঢাকাFriday , 17 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • বগুড়ায় বিসিবির নবনির্বাচিত পরিচালক মোখছেদুল কামাল বাবুকে সংবর্ধনা

    admin
    October 17, 2025 11:24 pm
    Link Copied!

    বগুড়া জেলা প্রতিনিধি:

    বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবনির্বাচিত পরিচালক ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোখছেদুল কামাল বাবু-কে বগুড়ায় এক বর্ণাঢ্য সংবর্ধনা এবং ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। গত ১৭ অক্টোবর (শুক্রবার) বিকেল ৩টা ৩০ মিনিটে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ) ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আরডিএ লাইব্রেরী ভবনের সেমিনার কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্কুলের সাবেক শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। সংবর্ধিত অতিথি মোখছেদুল কামাল বাবু তাঁর বক্তব্যে আবেগঘন কণ্ঠে বলেন, আমি এই স্কুলেই পঞ্চম শ্রেণি থেকে এসএসসি পর্যন্ত পড়াশুনা করেছি। খেলাধূলায় পুরস্কার পাইনি এমন বছর আমার জীবনে কখনও আসে নাই। এই স্কুলই আমাকে খেলাধূলার প্রতি অনুপ্রাণিত করেছে। তখন থেকেই শিখেছি শৃঙ্খলা, সততা, দায়িত্ববোধ ও দলীয় চেতনা কীভাবে লালন করতে হয়। আমাদের সেই সময়ের শিক্ষকরা শুধু পাঠ্যজ্ঞানই দেননি, জীবনের শিক্ষা দিয়েছেন—কীভাবে মানুষ হতে হয় এবং সমাজের জন্য কিছু করতে হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, মোখছেদুল কামাল বাবু বিসিবির পরিচালক হিসেবে নির্বাচিত হওয়ায় শুধু পল্লী উন্নয়ন একাডেমী নয়, পুরো বগুড়া জেলাবাসি গর্বিত। তাঁর নেতৃত্বে বগুড়ার খেলাধূলা ও তরুণ প্রজন্ম নতুন দিকনির্দেশনা পাবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নবনির্বাচিত পরিচালক মোখছেদুল কামাল বাবুর হাতে ফুলের তোড়া ও স্মারক উপহার তুলে দেন অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক মোঃ মহিদুল ইসলাম। এ সময় অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ রেজাউল হক মিলন ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিমান সংবর্ধিত অতিথিকে শুভেচ্ছা জানিয়ে তাঁর অব্যাহত সাফল্য এবং দীর্ঘায়ু কামনা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক। অনুষ্ঠান শেষে স্কুল প্রাঙ্গণে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে এক সৌহার্দ্যপূর্ণ মিলনমেলার আয়োজন করা হয়, যা উপস্থিত সবাইকে অতীতের বহু স্মৃতি বিজোড়িত দিনগুলোর কথা বার বার স্মরণ করিয়ে দেয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST