ঢাকাTuesday , 30 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ গ্রেফতার ২

    admin
    September 30, 2025 12:23 am
    Link Copied!

    আবুল বাসার মিলন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
     

    চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুরকেডিসিপাড়ায় যৌথ বাহিনীর অভিযানে মাদক ও মাদক বিক্রির নগদ টাকাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
    গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেনঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার আনারপুর গ্রামের লাল মোহাম্মদের ছেলে মোঃ বেলাল (৩৪) ও নুনগোলা কেডিসি পাড়া গ্রামের মোঃ বেলালের স্ত্রী মোসাঃ উজলেফা বেগম (৩৫)।
    চাঁপাইনবাবগঞ্জ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এর উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।
    ডিএনসি’র এক প্রেসনোটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি’র চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, রবিবার (২৮ সেপ্টেম্বর) রাত ৯টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান এর তত্ত্বাবধানে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ গোলাম রব্বানী সরদার এর নেতৃত্বে একটি আভিযানিক দল গোমস্তাপুর উপজেলার রহনপুর কেডিসিপাড়া এলাকায় সেনাবাহিনী, র‍্যাব এর সমম্বয়ে একটি যৌথ অভিযান চালায়। এসময় আসামীদের বসতবাড়ী থেকে ৮৮ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৮ গ্রাম গাঁজা, মাদকবিক্রির নগদ ৮৭,৯২০/- টাকা ও ০৩ টি মোবাইল সেট সহ আটক করা হয়।
    এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি নিয়মতি মামলা রুজু করা হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST