ঢাকাTuesday , 16 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

    admin
    September 16, 2025 7:46 pm
    Link Copied!

      আবুল বাসার মিলন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

    চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে করা মামলায় ২০২০ সালের একটি মামলায় শ্রী পলাশ কর্মকার নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
    মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মো. মিজানুর রহমান আসামির উপস্থিতিতে এ আদেশ দেন। তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত। 
    পলাশ কর্মকার চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়নশুকা কামারপাড়ার শ্রী প্রভাতের  ছেলে।
    রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল ওদুদ জানান, ২০২০ সালের ২৪ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বড়িয়াপাড়ায় অভিযান চালায় র‌্যাবের একটি দল। এ সময় ৫৪০ গ্রাম হেরোইনসহ পলাশ কর্মকারকে আটক করা হয়। তবে তার এক সহযোগী পালিয়ে যান। ওই দিন র‌্যাবের এসআই আব্দুল মোমিন বাদি হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST