এম মনিরুজ্জামান, পাবনা: গত বৃহস্পতিবার গভীর রাতে রুমা খাতুন নামে এক গৃহবধুর গলার স্বর্ণের চেইন চুরি হয়ে যায়। ঘটনার চারদিন পরে গতকাল রোববার রাতে পাবনার সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের তারাবাড়ীয়া গ্রামের ঐ গৃহবধূর চেইন উদ্ধার করেছে এলাকার যুব সমাজের নেতৃবৃন্দ। রুমা খাতুন তারাবাড়ীয়া গ্রামের লিটন মৃধার স্ত্রী। জানা যায় একই গ্রামের আবুল মন্ডলের ছেলে আব্দুস শুকুর মন্ডল গভীর রাতে লিটন মৃধার বাড়ী থেকে তার স্ত্রীর গলার স্বর্ণের চেইন চুরি করেছে বলে প্রাথমিকভাবে সবাই সন্দেহ করে। কিন্তু শুকুর মন্ডল অস্বীকার করে এবং মাস্তান বাহিনী দিয়ে বিভিন্ন ধরনের হুমকি দেয়। এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এই ঘটনায় এলাকার যুব সমাজ একত্র হয়ে শুকুর মন্ডল কে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে, চুরির ঘটনা স্বীকার করে এবং স্বর্ণের চেইন ফেরত দিতে বাধ্য হয়। স্বর্ণের চেইন উদ্ধারের যুব সমাজের মধ্যে উল্লেখযোগ্য দেলোয়ার হোসেন খান,আরিফ মন্ডল,সুজন জোয়ার্দার,মজিদ মোল্লা, সালাম মোল্লা,সুজন মৃধা,মনি জোয়ার্দার,রফিক মন্ডল, সিদ্দিকুর রহমান, সালাম খান, রাহাত খান, রফিকুল ইসলাম, দেলোয়ার মৃধা,মিরাজ মৃধা, আবুল কালাম আজাদ, সাইদুল মন্ডল, সাইদুল খান সহ অন্যান্য লোকজন একত্রিতভাবে ঐ গৃহবধূর স্বর্ণের চেইন উদ্ধার করেছে এবং তারা ঘোষণা দিয়েছে এলাকায় চুরি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাই সোচ্চার হয়ে কাজ করবে। বহিরাগতদের এলাকায় কোন অপকর্ম করতে দেওয়া হবে না বলে জানান।


