ঢাকাMonday , 8 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • নওগাঁর পোরশা উপজেলায় নকল ঔষধ তৈরির কারখানার অভিযান

    admin
    September 8, 2025 10:10 am
    Link Copied!

    সুকুমার ঋষি পোরশা নওগাঁ প্রতিনিধি

    গোপন সংবাদ ও অভিযোগের ভিত্তিতে রবিববার দুপুরে পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের বাঙালপাড়াস্থ ভিলেজ এগ্রোভেট প্রতিষ্ঠানে টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়েছে।

    অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম, ওষুধ প্রশাসনের নওগাঁ জেলা কার্যালয়ের ড্রাগ সুপার শাকিব আহাম্মেদ, পুলিশবাহিনী এবং আনসার বাহিনীর সদস্যরা।

    টাস্কফোর্স অভিযানকালে প্রতিষ্ঠানটিতে লাইসেন্স ব্যতীত পশুখাদ্য উৎপাদন, অনুমোদনবিহীন প্রায় ৬২ ধরনের ফুড সাপ্লিমেন্ট ও মেডিসিন তৈরি, মজুদ এবং বাজারজাতকরণের অভিযোগের প্রমাণ পাওয়া যায়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পরিচালক মোঃ রবিউল আউয়াল-কে (তার উপর আনা অভিযোগ স্বীকার করার কারণে) মৎস্য ও পশুখাদ্য আইন ২০১০-এর ২০ ধারায় এক মাসের কারাদণ্ড ও ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

    অভিযানকালে মানহীন ও অনুমোদনবিহীন পশুখাদ্য তৈরিতে ব্যবহৃত যন্ত্রপাতি এবং বিপুল পরিমাণ পশুখাদ্য জব্দ করা হয়। এ প্রতিষ্ঠানের সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

    উল্লেখ্য, অনুমোদনহীন ও মানহীন এসব পশুখাদ্য কুরিয়ারের মাধ্যমে সারাদেশে সরবরাহ করা হচ্ছিল।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST