নিজস্ব প্রতিবেদক
শেখ রুবেল আহমেদ
কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের ন্যায় নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার জাতীয়তাবাদী বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
শনিবার ৬ সেপ্টেম্বর ২০২৫ ইং নিয়ামতপুর লিচু পল্লীতে উৎসবমুখর পরিবেশে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ বিএনপির এই ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অংশগ্রহণ করেন। বিকেলে মাদারীপুর মোড় থেকে নওগাঁ ১ আসনের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মাহমুদুস সালেহীন এর নেতৃত্বে একটি আনন্দ রেলি বের করা হয় ডাঙ্গাপাড়া এসে রেলিটি শেষ হয়ে সেখানে প্রধান অতিথি এডভোকেট মাহমুদুস সালেহীন বৃক্ষরোপণ করেন, বৃক্ষরোপন শেষে রেলিটি লিচু পল্লীতে গিয়ে শেষ হয় শুরু হয় সমাবেশ।
৩ নং ভাবিচা ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলমের সঞ্চালনায় সাবেক বি আর ডি বি চেয়ারম্যান, ও নিয়ামতপুর ইউনিয়নের সাবেক সহ সভাপতি শরিফুল ইসলামের সভাপতিত্বে, নিয়ামতপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক যুবদলের কেন্দ্রীয় সদস্য ৪৬ নওগাঁ ১ আসনের মনোনয়ন প্রত্যাশী এডভোকেট মাহমুদুস সালেহীন।
শুরুতেই প্রধান অতিথিকে নিয়ামতের উপজেলা আদিবাসী সম্প্রদায় ফুল দিয়ে এবং নৃত্যের মাধ্যমে বরণ করে নেন।
এরপর শুরু হয় সমাবেশ
সমাবেশ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু, আরো উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডাক্তার মোঃ আইনুর রহমান, নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক মোঃ মাসুদ হায়দার টিপু, নওগাঁ জেলা যুবদলের মোঃ এ কে এম রওশন উল ইসলাম, আর উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপি সাবেক সদস্য মোঃ হাসানুজ্জামান বাবু মাস্টার, আরো উপস্থিত ছিলেন নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক সদস্য মোঃ জুয়েল হক, আরো উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বি আর ডি বি ভাইস-চেয়ারম্যান অহির উদ্দিন , আরো উপস্থিত ছিলেন সীমন্তপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সহ-সভাপতি কাজী ইকবাল হোসেন, আরো উপস্থিত ছিলেন নিয়ামতপুর সরকারি কলেজের যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, প্রমুখ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এক সময় প্রধান অতিথির বক্তব্যে যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা মাহমুদ সালেহীন বলেন যদি আল্লাহ কবুল করে আর আমি যদি নওগাঁ ১ আসনের দায়িত্ব পাই তাহলে নিয়ামতপুর পোরশা, সাপাহার তিনটা উপজেলাকে দুর্নীতিমুক্ত করব মাদকমুক্ত করব ইনশাআল্লাহ ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে সবাই একসাথে নওগাঁ ১ আসনকে স্মার্ট এবং ডিজিটাল উন্নয়নমূলক একটি আসন ও উপহার দেব ইনশাআল্লাহ, তিনি আরো বলেন আমি যদি মনোনয়ন নাও পাই তবু দলের স্বার্থে দেশনেত তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য যাকেই মনোনয়ন দেয়া হোক তার সাথেই আমি কাজ করব।
এ সময় বিশেষ অতিথির বক্তব্যে ডাক্তার মোঃ আইনুর রহমান বলেন, মাহমুদুস সালেহীন একজন সৎ এবং ন্যায়পরায়ণ ব্যক্তি তিনি তরুণ উদীয়মান নেতা তার হাত ধরেই আগামীতে নওগাঁ ১ আসনের মানুষ স্বপ্ন দেখা শুরু করেছে, ইনশাআল্লাহ তার জনপ্রিয়তা যত দিন যাচ্ছে নিয়ামতপুর পোরশা, সাপাহারে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন এই তরুণ নেতা এডভোকেট মাহমুদুস সালেহীন, ডাক্তার আইনুর রহমান আরো বলেন আজকের এই সমাবেশে হাজার হাজার জন স্রোতেই প্রমাণ করে আমাদের নেতা তরুণ নেতা এডভোকেট মাহমুদুস সালেহীন এর জনপ্রিয়তা কতটুকু। আজকের এই জনসভায় দল মত নির্বিশেষে সবাই অ্যাডভোকেট মাহমুদ সালেহীন কে সমর্থন দিয়ে তার জনসভায় উপস্থিত হয়েছে ইনশাল্লাহ আগামীতে নিয়ামতপুরে এর থেকেও অনেক বড় সমাবেশ হবে এবং এর থেকেও হাজার হাজার মানুষ সেই সমাবেশে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ।
এ সময় উপস্থিত বক্তারা আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চেয়েছেন ক্লিন ইমেজের নেতা, আমরা মনে করি নওগাঁ ১ আসনের একমাত্র এনিমেষে নেতা যদি থাকে তাহলে আমাদের এই তরুণ নেতা অ্যাডভোকেট মাহমুদুস সালেহীন সেই রয়েছে, যার কোন আজ পর্যন্ত কেউ কোন দুর্নীতি ধরতে পারেনি, তিনি ধর্মবর্ণ সকল মানুষের সাথেই ভেদাভেদ ভুলে এক হয়ে সব সময় সবার পাশে দাঁড়ান তাই আমরা মনে করি আগামীতে নওগাঁ ১ আসন শুধুমাত্র মাহমুদের হাতেই নিরাপদ। এবং আগামীতে ইনশাল্লাহ অবশ্যই অ্যাডভোকেট মোঃ মাহমুদ সালেহীন এর হাতেই ধানের শীষ তুলে দেবেন আমাদের দেশ নায়ক তারেক রহমান।


