স্টাফ রিপোর্টার,
রাজু ব্যাপারে #
মাদারীপুরের কালকিনিতে বাল্যবিবাহের অপরাধে বর সাগর সরদার’কে ১০ হাজার টাকা জরিমানা করেছে কালকিনি উপজেলা ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার ৫ সেপ্টেম্বর বিকেলে ভ্রাম্যমাণ আদালতের
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফীন এই জরিমানা করেন। পৌর এলাকার উত্তর কৃষ্ণনগর গ্রামের বাড়িতে গোপনে বাল্যবিবাহের প্রস্তুতি চলছিল খবর পেয়ে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সেখানে অভিযান চালায়। এ সময় ওই এলাকার খোকন সরদারের ছেলে( সাগর) সরদারকে বাল্য বিবাহ নিরোধ
আইন,২০১৭ এর ৭(১) ধারায় জরিমানা করেন।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফ-উল-আরেফীন বলেন, বাল্যবিবাহ সামাজিক ব্যাধি, আপনারা সবাই সচেতন থাকুন, বাল্যবিবাহ প্রতিরোধ করুন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com


