সফিকুল ইসলাম, বাঞ্ছারামপুর প্রতিনিধি।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে বুধবার বিকালে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ভিপি এ কে এম মুসা।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালে মুছা। এ সময় বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সর্বদা আপোষহীন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও চেয়ারপারসন খালেদা জিয়ার ত্যাগকে ধারণ করে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে গণঅভ্যুত্থানের প্রস্তুতি নিচ্ছে।
অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।


