ঢাকাSunday , 31 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • নিয়ামতপুরে নারী ও শিশু সুরক্ষায় উঠান বৈঠক

    admin
    August 31, 2025 6:35 pm
    Link Copied!

    এম এ মান্নান নিয়ামতপুর (নওগাঁ)

    নওগাঁর নিয়ামতপুর উপজেলায় বাল্যবিবাহ, যৌতুক, নারী হয়রানি, নারী ও শিশু নির্যাতন রোধে এক সচেতনতামূলক উঠান বৈঠকের আয়োজন করা হয়।
    অদ্য ৩১/০৮/২০২৫ ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের সচিব এবং ইউপি সদস্যবৃন্দ।
    বক্তারা বলেন, বর্তমানে সমাজে বাল্যবিবাহ, যৌতুক ও নারী নির্যাতনের মতো সমস্যা একটি বড় সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। অল্প বয়সে মেয়েদের বিয়ে দেওয়া তাদের স্বাস্থ্য, শিক্ষা এবং ভবিষ্যতের জন্য মারাত্মক ক্ষতিকর। এ কারণে পরিবার ও সমাজকে সচেতন হতে হবে এবং বাল্যবিবাহ রোধে সকলে সম্মিলিতভাবে কাজ করতে হবে।এছাড়াও যৌতুক প্রথা সমাজে গভীর ক্ষত তৈরি করছে বলে উল্লেখ করেন বক্তারা। তারা বলেন, যৌতুকের কারণে প্রতিদিন অসংখ্য নারী নির্যাতনের শিকার হচ্ছে। তাই এ প্রথার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি করা জরুরি।নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে উপস্থিতদের অবহিত করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা। তিনি বলেন, “নারী-পুরুষ সমতা প্রতিষ্ঠা, শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং সচেতনতার মাধ্যমেই নারী-শিশুর অধিকার নিশ্চিত করা সম্ভব। পরিবার থেকে শুরু করে সমাজের সর্বস্তরে এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।”উপস্থিত স্থানীয় জনপ্রতিনিধিরাও নারী-শিশুর নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। তারা বলেন, ইউনিয়ন পরিষদ পর্যায়ে বাল্যবিবাহ ও নারী নির্যাতন রোধে কমিটি গঠন এবং নিয়মিত তদারকি কার্যক্রম চালানো হবে।উঠান বৈঠকে স্থানীয় নারী, কিশোরী, শিক্ষার্থী এবং এলাকাবাসীর অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। সকলে একসাথে প্রতিজ্ঞা করেন— বাল্যবিবাহ রোধ, যৌতুক প্রথা বন্ধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং নারী-পুরুষ সমঅধিকার প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা পালন করবেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST