নিজস্ব প্রতিবেদক রুবেল আহমেদ
সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে ফ্যাসিষ্ট সরকার শেখ হাসিনা পতনের বর্ষপূতিতে উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে
০৫ জুলাই মঙ্গলবার বিকেলে নিয়ামতপুর জাতীয়তাবাদের বিএনপি’র অফিসে সাবেক বি আর ডিবির চেয়ারম্যান ও নিয়ামতপুর উপজেলা সাবেক সদস্য মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে ভার্চুয়ালে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারা নির্যাতিত জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা যুবদলের সাবেক কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট মাহমুদুস সালেহীন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডাক্তার মোঃ আইনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মোঃ ইকবাল,
নিয়ামতপুর উপজেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক আবু সায়েম আহমেদ, ৩ নং ভাবিচা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম, নিয়ামতের উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম নিয়ামতপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য হাসানুজ্জামান, ৪ নং ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য মোজাম্মেল হক বাবু নিয়ামতপুর কলেজ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, নেয়ামতপুর সরকারি কলেজের সহ-সাংগঠনিক সম্পাদক সারোয়ার আহমেদ
প্রমুখ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মাহমুদুস সালেহীন বলেন যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা জুলাই আন্দোলন করেছিলাম সেই আকাঙ্ক্ষা আমাদের পূরণ হয়নি এখনো দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্বৈরাচারের দোসরা বসে আছে যে কারণে আইনশৃঙ্খলা বাহিনী সহ নানান কাজ ব্যাহত হচ্ছে।
প্রধান বক্তার বক্তব্যে ডাক্তার মোঃ আইনুর রহমান বলেন আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই আমরা ঐক্যবদ্ধভাবে দেশনেত তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাটকে শক্তিশালী করার জন্য নিয়ামতপুর উপজেলা বিএনপি এবং সর্বস্তরের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে দলের সকল কর্মসূচি পালন এবং নিয়ামতপুর উপজেলা বিএনপিকে একটি শক্তিশালী সংগঠন হিসেবে দাঁড় করতে চাই।
এ সময় আরো উপস্থিত ছিলেন নেয়ামতপুর উপজেলা বিএনপি যুবদল ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ


