ঢাকাTuesday , 22 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • ড. রওশন আলম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

    admin
    July 22, 2025 10:52 pm
    Link Copied!

    সফিকুল ইসলাম
    বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

    ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান ড. রওশন আলম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ জুলাই) সকাল ১০টায় কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এই সমাবেশে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বিশিষ্টজনদের অংশগ্রহণে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থী উপস্থিতি ও অভিভাবকদের দায়িত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুফতি কামালুদ্দিন ভূঁইয়া। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাজুল ইসলাম ডিগ্রি কলেজের প্রভাষক কাইয়ুম খাঁন। আরও বক্তব্য রাখেন কলেজের সাবেক অভিভাবক সদস্য আবুল কালাম আজাদ, মনিরুজ্জামান, ফরদাবাদ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রোমান আহম্মেদ, কলেজের সিনিয়র প্রভাষক শফিকুল ইসলাম এবং বর্তমান এডহক কমিটির অভিভাবক সদস্য সফিকুল ইসলাম।
    সভায় বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সফলতা নির্ভর করে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের ত্রিপাক্ষিক আন্তরিকতা ও সহযোগিতার উপর।
    অধ্যক্ষ মুফতি কামালুদ্দিন ভূঁইয়া বলেন
    “লেখাপড়ার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও ছাত্রছাত্রীদের সমন্বিত ভূমিকা জরুরি। অভিভাবকদের সন্তানদের কলেজে উপস্থিতি ও পড়ালেখার অগ্রগতি নিয়মিত খতিয়ে দেখা উচিত। শিক্ষকরা শ্রেণিকক্ষে পাঠদানে আন্তরিকতা দেখালে এবং শিক্ষার্থীরা মনোযোগী হলে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন সম্ভব।”
    তিনি আরও বলেন, এলাকার সার্বিক সহযোগিতা ও অভিভাবকদের আন্তরিক অংশগ্রহণেই শিক্ষার গুণগত মান নিশ্চিত করা সম্ভব।
    অনুষ্ঠান শেষে অভিভাবকদের সঙ্গে কুশল বিনিময় করেন কলেজ কর্তৃপক্ষ এবং কলেজে ভর্তিসংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে খোলামেলা আলোচনা হয়। এসময়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST