সফিকুল ইসলাম, বাঞ্ছারামপুর প্রতিনিধি
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে মৌন মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) বিকেলে উপজেলা সদরস্থ বিএনপির কার্যালয়ের সামনে থেকে মৌন মিছিলটি বের হয়ে সদর হাসপাতাল, টিএনটি রোড, উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে মুসা মার্কেটে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সম্পাদক, জেলা বিএনপির সহসভাপতি এবং বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ। সমাবেশের সভাপতিত্ব করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সালে মুছা।
এ সময় আরও উপস্থিত ছিলেন—জেলা বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মো. মহসিন, সদস্য গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাইবুর হাসান মাসুম, যুবদলের আহ্বায়ক হারুনুর রশিদ আকাশ, ছাত্র বিষয়ক সম্পাদক আবু কালাম, আলমগীর হোসেন, হানিফ মাঝি, সিনিয়র যুগ্ম সম্পাদক রোস্তম আলী, কৃষক দলের আহ্বায়ক ওয়াছে এ উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহবুব হাসান, ছাত্রদলের সাবেক সভাপতি আতাউর রহমান লিটন ও আশিকুর রহমান অন্তু, নবীনদলের সাবেক সভাপতি মাহবুব হাসান বাবু, পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক বিউটি আক্তার, ছলিমাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল হোসেন ও সাধারণ সম্পাদক আমির হোসেনসহ উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।
সমাবেশে কৃষিবিদ মেহেদী হাসান পলাশ বলেন, “জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ছিল এদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের ঐতিহাসিক যাত্রার প্রতীক। শহীদদের আত্মত্যাগ আজও আমাদের গণতান্ত্রিক লড়াইয়ের প্রেরণা যোগায়।”
অনুষ্ঠানের শেষপর্বে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।


