ঢাকাSaturday , 19 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • জামায়াত আমিরকে হাসপাতালে দেখতে যাচ্ছেন মির্জা ফখরুল

    admin
    July 19, 2025 9:29 pm
    Link Copied!

    বিশেষ প্রতিনিধিঃ লাবলু বিশ্বাস

    অসুস্থ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে হাসপাতালে দেখতে যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
    শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, বিএনপি মহাসচিব রাতেই রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ইবনে সিনা হাসপাতালে জামায়াত আমিরকে দেখতে যাবেন।

    ডা. শফিকুর রহমান রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ মঞ্চে পড়ে যান। গরমে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। পরে সমাবেশ শেষে তাকে রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়েছে।

    জামায়াতে ইসলামীর প্রচার বিভাগ থেকে জানানো হয়, দলের আমিরের প্রেশার ও সুগার লেভেল ঠিক আছে। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। ডা. শফিকুর রহমানের সুস্থতার জন্য দোয়া চেয়েছে দলটি।

    শনিবার সকালে সাত দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশের মূল কার্যক্রম শুরু হয়। সকাল ৯টা ৪০ মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে জাতীয় সমাবেশের প্রথম পর্ব শুরু হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনা করেন সাইফুল্লাহ মানসুর। সাইমুম শিল্পী গোষ্ঠী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করে।

    দুপুর ২টায় কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশের মূল কার্যক্রম শুরু হয়। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে সমাবেশস্থলে পৌঁছান দলটির আমির ডা. শফিকুর রহমান। উদ্যানে প্রবেশের সময় রাস্তার দুইপাশে নেতাকর্মীরা তাকে ঘিরে স্লোগান দেন। আপ্লুত আমির হাত নেড়ে শুভেচ্ছা জানান।

    বিকাল সোয়া ৫টার দিকে বক্তব্য দেওয়ার জন্য মাইক্রোফোনের সামনে যান। বক্তৃতা শুরু করার কিছুক্ষণ পর গরমের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। এক পর্যায়ে তিনি মঞ্চে লুটে পড়েন। সঙ্গে সঙ্গে নেতাকর্মীরা তাকে তুলে দাঁড় করান। আবার বক্তব্য দিতে শুরু করেন তিনি।

    তিনি দ্বিতীয়বার অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান। জামায়াত আমির অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকরা তাকে চিকিৎসা দেওয়া শুরু করেন। তৎপর হয়ে উঠেন স্বেচ্ছাসেবকরা।অসুস্থ অবস্থায় মঞ্চে বসেই মাইক হাতে নিজের সমাপনী বক্তব্য দেন শফিকুর রহমান।

    পরে তাঁকে রাজধানীর ধানমন্ডিতে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST