ঢাকাTuesday , 8 April 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

    admin
    April 8, 2025 5:52 pm
    Link Copied!

    বগুড়া প্রতিনিধিঃ
    বগুড়া শহরে গত ৮ই এপ্রিল মঙ্গলবার দুপুরে বগুড়া জেলা ছাত্রদল কর্তৃক আয়োজিত ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে ছাত্রদলের নেতাকর্মীরা সাতমাথার জিরো পয়েন্টে একত্রিত হয়। এসময় বাংলাদেশের জাতীয়তাবাদী দল বগুড়া জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক পৌর মেয়র রেজাউল করিম বাদশা, সাবেক সংসদ সদস্য (এমপি) ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ এর সদস্য ও কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য (এমপি) মোশাররফ হোসেন এবং স্থানীয় বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। এতে বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর পলাশের সঞ্চালনায় এবং সভাপতি হাবিবুর রশিদ সন্ধান এর সভাপতিত্বে উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশটি অনুষ্ঠিত হয়। এই বিক্ষোভ মিছিল ও সমাবেশে স্বাধীন ফিলিস্তিনের দাবি জানিয়ে আল্লাহু আকবার ও ফ্রি ফ্রি প্যালেস্টাইনসহ বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠেন ছাত্রদলের নেতাকর্মীরা৷ পরিশেষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বগুড়া শহরের জিরো পয়েন্ট সাতমাথা থেকে শুরু করে জলেশ্বরীতলা আলতাফুন্নেছা খেলার মাঠে গিয়ে শেষ করা হয়৷

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST