ঢাকাSunday , 9 March 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • শেখ হাসিনা সবচেয়ে নিকৃষ্ট দলের প্রধানমন্ত্রী ছিল ———কাজী রওনাকুল ইসলাম টিপু

    admin
    March 9, 2025 1:16 am
    Link Copied!

    মোঃ কবির খান (পিরোজপুর) প্রতিনিধিঃ

    জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক ও পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু বলেছেন, একটা দল ছিল যারা এক সময় মুসলিমলীগ ছিল, আওয়ামীলীগ হয়েছে। সে আওয়ামীলীগ থেকে বাকশাল হয়েছে। আবার বাকশাল থেকে আওয়ামীলীগ হয়েছে। একটা নির্যাতিত সরকারে রুপান্তরিত হয়েছে। তার বিশে^ নির্যাতিত সরকারের মধ্যে এক নাম্বার। সবাই জানতো পৃথিবীতে সবচে ঘৃণিত নেতা হলো কিম জং উন। এখন আর্ন্তজাতিক ভাবে স্বকৃতি দিয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবচেয়ে নিকৃষ্ট দলের প্রধানমন্ত্রী ছিল। সেই নিকৃষ্ট জালিম প্রধানমন্ত্রীকে এদেশের ছাত্র সমাজ দেশে থেকে বিদায় করে দিয়েছে। তারা ভারতে পালিয়ে আছে।
    শনিবার সকাল ১১ টায় পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা বিএনপির উদ্যোগে পৌর অডিটোরিয়ামে এ কর্মীসভা তিনি এসব কথা বলেন।
    তিনি আরো বলেন, তারেক রহমানের নির্দেশে তৃণমূল থেকে কর্মীদের ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করতে হবে যে নেতা জনগণের পাশে থেকে কাজ করবে। সবাই ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে জনগণকে সাথে নিয়ে নির্বাচন করতে পারি সেই নির্বাচনে জয়লাভ করতে পারি তাহলে আমরা তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করা সম্ভব হবে। ভান্ডারিয়া উপজেলা বিএনপির আহবায়ক আহম্মদ সোহেল মঞ্জুর সুমনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মনির হোসেন আকনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ও জেলা বিএনপি সদস্য মোঃ সুমন হাওলাদার, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি এডভোকেট নুরুল ইমান বাবুল প্রমুখ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST