ঢাকাWednesday , 5 March 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • জেলা মিডিয়া সেন্টার মাদারীপুর এর  আয়োজনে ইফতার  মাহফিল অনুষ্ঠিত

    admin
    March 5, 2025 11:37 pm
    Link Copied!

    রিপোর্টঃ এস,এম শাহ্জালাল,মাদারীপুর। 
    জেলা মিডিয়া সেন্টার মাদারীপুর একটি বলিষ্ঠ সাংবাদিক সংস্থা এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
    আজ ৫ই মার্চ রোজ বুধবার জেলা মিডিয়া সেন্টার মাদারীপুর এর প্রধান উপদেষ্টা জনাব ইদ্রিস আলী মো্ল্লার চরমুগুড়িয়ার বাস ভবনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে  উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মাদারীপুর  জেলা তথ্য অফিসার দেলোয়ার হোসেন ও সহকারি তথ্য অফিসার বেনজির  আহমেদ। এছাড়াও ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মিডিয়া সেন্টার মাদারীপুর এর সভাপতি জনাব জুয়েল বেপারী ও সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।ইফতার মাহফিলে  উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর উকিল,  যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট জামিনুর রহমান মিঠু।
    বাংলাদেশ জামায়াতে  ইসলামী মাদারীপুর জেলা আমির  জনাব মোখলেসুর রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মাদারীপুর জেলা সভাপতি জনাব অধ্যাপক আমিনুল ইসলাম। রুবেল মুন্সী, বিপ্লব মুন্সী, রোমান হাওলাদার, তুহিন হাওলাদার সায়েম বেপারী, মোহাম্মদ আরিফ মোল্লা, সম্রাট মোল্লা, বাবু খান, মনির খান ,আবুল হাসান। ইফতার মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন  জেলা মিডিয়া সেন্টার মাদারীপুর এর সভাপতি জনাব জুয়েল বেপারী, কার্যকরী সভাপতি আনোয়ার হাওলাদার, প্রধান উপদেষ্টা মোস্তাক আহমেদ, উপদেষ্টা আলহাজ্ব ইদ্রিস মোল্লা, উপদেষ্টা সেরজাউল খান,সহ-সভাপতি এস,এম  শাহ জালাল, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদ খান, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির প্রমূখ। 
    এছাড়াও  জেলা মিডিয়া সেন্টার মাদারীপুরের সকল সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ  দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST