ঢাকাThursday , 19 December 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • দেওয়ানগঞ্জে বিএনপির উদ্যোগে জনসমাবেশ

    admin
    December 19, 2024 11:33 pm
    Link Copied!

    জাকিউল ইসলাম 

    জামালপুর জেলা প্রতিনিধি 

    ১৯ ডিসেম্বর জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে দেওয়ানগঞ্জ হাইস্কুল মাঠে এক জনসমাবেশ করা হয়েছে। জনসমাবেশে ধারণা করা হচ্ছে বিভিন্ন ইউনিয়ন থেকে লক্ষ্যাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। দেওয়ানগঞ্জ হাইস্কুল মাঠ কানায় কানায় ভরে শহরের প্রতিটি রাস্তা ও আশেপাশের অলিগলিতে অবস্থান নিয়েছে। 

    উক্ত জনসমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কোষাধ্যক্ষ,দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত। 

     

    জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্হায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুন্নবী খান সোহেল,ইমরান সালেহ প্রিন্স,ময়মনসিংহ বিভাগীয় কমিটির আহ্বায়ক আবু ওহাব আকন্দ,সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন,জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম,বিএনপির কেন্দ্রীয় কমিটির জলবায়ু বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল,কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ শাহ মো.মুনিরুর রহমান মনির,যুবদল কেন্দ্রীয় কমিটির পাঠাগার বিষয়ক সম্পাদক সাজিদ হাসান বাবু।

    এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন,সাবেক সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি,সাবেক সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু,জামালপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আসাদুজ্জামান সরকার, ময়মনসিংহ বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম,দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির ১ নং যুগ্ম আহ্বায়ক আব্দুর রশীদ সাদা,যুগ্ম আহ্বায়ক একেএম মুছা,উপজেলা বিএনপির সদস্য ব্যারিষ্টার শাহাদাৎ বিন জামান শোভন,ইসলামপুর উপজেলা বিএনপির সহ সভাপতি নরুল ইসলাম,দেওয়ানগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক আতিকুর রহমান সাজু,উপজেলা যুবদলের আহ্বায়ক মন্জু হোসেন মন্জু,১নং যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন আল মামুন প্রমূখ। 

    অনুষ্ঠানে সঞ্চালনা করেন দেওয়ানগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাঈদ বিন আনোয়ার সজীব,সদস্য সচিব রবিউল ইসলাম।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST