ঢাকাSunday , 20 October 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • শাখাওয়াত হোসোইন মানবসেবা ফাউন্ডেশন এর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা কেন্দ্র

    admin
    October 20, 2024 11:53 pm
    Link Copied!

    জাকিউল ইসলাম
    জামালপুর জেলা প্রতিনিধি

    শাখাওয়াত হোসাইন মানবসেবা ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে ৩০ তম ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল জামালপুর চিকিৎসা ব্যাবস্থাপনায় ২০ অক্টোবর রবিবার দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের বেলুয়ার চর ইসলামীয়া দাখিল মাদ্রাসায় এ অস্থায়ী ক্যাম্পের আয়োজন করা হয়।উক্ত ক্যাম্পে বিনামূল্যে ২৫০ জন চক্ষু রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন। শাখাওয়াত হোসেনের মানব সেবা ফাউন্ডেশনের উদ্যেগে ১০১ জন রোগীকে বিনামূল্যে চশমা বিতরণ করেন।২৮জন রোগীকে স্বল্পমূলে সানি অপারেশনের জন্য জামালপুর ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে প্রেরণ করা হয়।
    বেলুয়ার চর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সার্বিক সহযোগিতায় সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত চলে এই ক্যাম্প।

    সে সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাহিদুর রহমান সঞ্জয়।
    মোনায়েম হোসেন খানের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শাখাওয়াত হোসাইন মানব সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক শাখাওয়াত হোসাইন।
    আরো উপস্থিত ছিলেন, শফিউল আলম ফর্সা সাধারণ সম্পাদক, পাররামরামপুর ইউনিয়ন বিএনপি।ক্যাম্প অর্গানাইজার আতাউর রহমান খান।মেডিকেল অফিসার ডা.আহমাদ সাজিদ। সাংবাদিক শহিদুল ইসলাম শাহিন,সাংবাদিক রফিকুল ইসলাম, সাংবাদিক রিয়াদ প্রমূখ।

    অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাংবাদিক অলিয়ার মীর

    ৩ নং পাররামপুর ইউনিয়নের রহিমপুর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী শাখাওয়াত হোসাইন চক্ষু ক্যাম্পের পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড দীর্ঘদিন যাবত করে যাচ্ছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST