ঢাকাThursday , 1 May 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • নিয়ামতপুরের গৈল দিগরী ওরাওঁ সমাজ উন্নয়ন পরিষদের কমিটি গঠন

    admin
    May 1, 2025 6:08 pm
    Link Copied!

    নিজস্ব প্রতিবেদক শেখ রুবেল আহমেদ
    নওগাঁর নিয়ামতপুরের গৈল দিগরী সমাজ উন্নয়ন পরিষদের নব কমিটি গঠিত হয়েছে।৩০ শে এপ্রিল বুধবার গৈল গ্রামে স্থাপিত সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের গৈল গ্রাম সমিতির হল রুমে নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে বাবুলাল টপ্যকে রাজা/ সভাপতি ও শহিলাল টপ্যকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। নিয়ামতপুর উপজেলার ১৭ টি ওরাওঁ অধ্যুষিত গ্রামের গ্রাম কমিটির সদস্যের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে।সহ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শ্রী অনিল তিরকি, সাংগঠনিক সম্পাদক অজিত তিরকি, শিক্ষা বিষয়ক সম্পাদক সুমন কুজুর, আইন বিষয়ক সম্পাদক খিতিশ কুজুর, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নন্দলাল তিরকি,মহিলা বিষয়ক সম্পাদীকা সোনাবতী বারোয়ার,সহ সম্পাদীকা জশোদা লাকড়া সহ অন্যান্য সাধারণ সদস্য।এই কমিটির মেয়াদ হবে ৫ বছর।নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি রনজিত মিনজি নব গঠিত সদস্যেদের শপথ বাক্য পাঠ করান এবং দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST