জাকিউল ইসলাম
জামালপুর জেলা প্রতিনিধি
জামালপুর ৩৫ ব্যাটলিয়ান এর অধিনে দেওয়ানগঞ্জ থানার ডাংধরা ইউনিয়নের নিমাইমারী -মাখনের চর খেওয়াঘাটে বাঘারচর বিওপি ক্যাম্পের পক্ষ থেকে জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।১৪ জানুয়ারি ২০২৫ তারিখ মঙ্গলবার বিকেল ৪:৩০ ঘটিকায় বাঘারচর বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো.ফরমান আলী(জেসিও নাম্বার-১০৩৩৫) এর নেতৃত্বে একটি টিম এই জনসচেতনতা মূলক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
উক্ত জনসচেতনতা মূলক মতবিনিময় সভায় নিমাইমারী, বাঘারচর ও মাখনের চর গ্রামের সুধীজন,কৃষক,ছাত্র-শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন। নায়েব সুবেদার মো.ফরমান আলী জনসচেতনতার জন্য বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে সম্পর্কের অবনতির জন্য দেশের জনগণের জানমালের ক্ষতির আশংকা রয়েছে ,তাই আপনারা নিজেদের জানমাল ও দেশের সার্বভৌম রক্ষার জন্য আমাদের পাশে থাকবেন। আপনারা সীমান্তের ১৫০ গজের ভিতরে কোন ভাবেই প্রবেশ করবেন না এবং কোনো গবাদিপশু পালন করবেন না।দেশের লোকজনের জানমাল ও সার্বভৌম রক্ষা করা প্রত্যেক নাগরিকদের দায়িত্ব ও কর্তব্য। শেষে দেশের জনগণের জানমালের নিরাপত্তা ও সার্বভৌম রক্ষার জন্য দোয়া মোনাজাত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


