ঢাকাTuesday , 16 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • ৬ বছর পর নিজ দেশে ফিরলেন ভারতীয় নাগরিক

    admin
    September 16, 2025 2:07 am
    Link Copied!

    আবুল বাসার মিলন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
    অবৈধ অনুপ্রবেশের দায়ে ৬ মাস সাজাপ্রাপ্ত ভারতীয় নাগরিক রামদেব মাহাতোকে নিজ দেশে ফিরিয়ে দেয়া হয়েছে। আজ সোমবার দুপুরে শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর আইসিপি গেট দিয়ে বাংলাদেশ ও ভারতের ইমিগ্রেশন পুলিশ এবং বিজিবি ও বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিততে তাকে ভারতের কাছে হস্তান্তর করা হয়।
    নিজ মাতৃভূমিতে ফিরে যাওয়া ব্যক্তি রামদেব মাহাতো (৬০) ভারতের বিহার প্রদেশের বাতিয়া জেলার মাজালিয়া থানার গুদারা পঞ্চায়েত এলাকার বাসিন্দা তিনি। তার পিতার নাম তাপা মাহাতো। তিনি ২০১৮ সালের ৩০ নভেম্বর অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকালে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আটক হন। পরবর্তীতে আদালত তাকে ৬ মাস সাজা দেন। ২০১৯ সালের ২৯ মে সাজা শেষে মুক্তি পাওয়ার কথা থাকলেও সঠিক ঠিকানা না থাকায় দীর্ঘদিন কারাগারেই থাকতে হয় তাকে। দীর্ঘ প্রচেষ্টার পর স্বেচ্ছাসেবী ও গণমাধ্যম কর্মী শামসুল হুদার চেষ্টায় ২০২৪ সালের ২০ নভেম্বর রামদেব মাহাতোর পরিবারকে খুঁজে পাওয়া যায়। দীর্ঘ প্রচেষ্টার পর উভয় দেশের সম্মতিতে আইনী প্রক্রিয়া শেষে সোমবার ভারতের কাছে তাকে হস্তান্তর করা হয়।

    রামদেব মাহাতো নিজ দেশে ফিরে যাবার আগ মুহুর্তে আনন্দে কেঁদে ফেলেন। এ সময় তিনি স্বেচ্ছাসেবক ও গণমাধ্যম কর্মী শামসুল হুদার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ ব্যাপারে স্বেচ্ছাসেবক ও গণমাধ্যম কর্মী শামসুল হুদা জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের জেলার মো. জাকির হোসেন তাকে জানান, তার জেলে ১০ জন প্রত্যাবাসন বন্দী সাজা শেষে নিজ দেশে ফেরার অপেক্ষায় রয়েছে। সঠিক ঠিকানা না থাকায় তাদের ফেরানো যাচ্ছেনা। সে তালিকা মোতাবেক তিনি ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে বিহারের পশ্চিম চাঁমপাড়ান জেলার গুদ্রা গ্রামের খোঁজ পেয়ে গ্রাম পঞ্চায়েত লাল বাচ্চা যাদবের সঙ্গে যোগাযোগ করেন। পরে রামদেবের ছবি পাঠিয়ে গতবছরের ২০ নভেম্বর পরিবারের খোঁজ পাবার তিন দিন পর ২৩ নভেম্বর তিনি বিষয়টি প্রমাণসাপেক্ষে প্রয়োজনীয় সব তথ্য-উপাত্তসহ বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালে তারা ভারতীয় দূতাবাসকে জানায়। পরবর্তীতে নাগরিকত্ব যাচাই-বাছাই শেষে ভারতীয় দূতাবাস ২০২৪ সালের ১৮ মার্চ রামদেব মাহাতোর ছাড়পত্র বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠায়। এরপর বিভিন্ন দপ্তর ও মন্ত্রণালয়ের আনুষ্ঠানিকতা শেষ হবার ফেরত পাঠানো হলো।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST