ঢাকাSunday , 2 March 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • সুজানগরে মাহে রমজান কে স্বাগত জানিয়ে জামায়াতের র‌্যালি

    admin
    March 2, 2025 11:18 pm
    Link Copied!

    এম মনিরুজ্জামান,পাবনা: পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী সুজানগর উপজেলা শাখার আয়োজনে ,এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষিণ করে পৌরসভার সামনে গিয়ে শেষ হয়।

    র‌্যালিতে জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরাসহ স্থানীয় বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন।

    মিছিলপূর্বক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী সুজানগর উপজেলা শাখার আমির পাবনা-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক কে এম হেসাব উদ্দিন।

    এ সময় আরো বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক ফারুক-ই-আযম, সেক্রটারী টুটুল হোসাইন বিশ্বাস, পৌর শাখার আমীর রফিকুল ইসলাম প্রমুখ।

    সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে পাবনা-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক কে এম হেসাব উদ্দিন পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি সকলকে ইসলামী অনুশাসন মেনে চলার আহবান জানান।

    তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্য বলেন, মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও ইবাদতের মাস। মাহে রমজানের সম্মানে অন্তত এই মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্য-সামগ্রীর দাম কমিয়ে ফেলেন, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখুন।
    মাহে রমজানের পবিত্রতা রক্ষা করা প্রত্যেক মুসলমানদের ঈমানী দায়িত্ব। রমজানে রোজাদারদের কষ্ট লাঘবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য কমিয়ে কালোবাজারি, মজুতদারি ও সিন্ডিকেটকে ভেঙে দিতে হবে। পরে মিছিল থেকে আহালান সাহালান মাহে রমাজান, দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখাসহ বিভিন্ন প্রকার স্লোগান দেওয়া হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST