ঢাকাThursday , 4 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • সাবেক এমপি সেলিম রেজা হাবিবের নেতৃত্বে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুজানগরে বর্ণাঢ্য শোভাযাত্রা

    admin
    September 4, 2025 3:36 pm
    Link Copied!

    এম মনিরুজ্জামান, পাবনা :
    বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পাবনা -২ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিবের নেতৃত্বে
    সুজানগরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার দুপুরে পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিবের নেতৃত্বে বের হওয়া বর্ণাঢ্য শোভাযাত্রা টি বালুর মাঠ থেকে বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গরুহাটে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

    সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন,পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট একে,এম সেলিম রেজা হাবিব।

    প্রধান অতিথির বক্তব্যে সেলিম রেজা হাবিব বলেন, বাংলাদেশের ক্লান্তি নগ্নে দেশের হাল ধরেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।তিনিই দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও স্বাধীনতার ঘোষক।

    দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গত বছরে আওয়ামী লীগের সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী ও ফ্যাসিস্ট সরকারের হাত থেকে বাংলাদেশের জনগণকে মুক্ত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি নতুন স্বাধীনতা এদেশের মানুষকে উপহার দিয়েছে।
    তিনি আরো বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি গণমানুষের দল,বিএনপি জনগণের কথা বলে,আমরা সব সময় জনগণের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো বলে মন্তব্য করেন তিনি।
    এ সময় সুজানগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান হাজারী জাকির হোসেন চুন্নু,সুজানগর উপজেলা বিএনপি নেতা অধ্যক্ষ নাদের হোসেন,আহম্মদ আলী প্রামানিক লাটু, মানিকহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই, নাজিরগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন হাজারী,
    উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু ,সুজানগর পৌরসভার সাবেক কাউন্সিলর ও উপজেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক আনিছুর রহমান খোকন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক শফিউল আলম বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব রিয়াজ মন্ডল, তাঁতিদল নেতা আসাদুজ্জামান রোকন, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক শফিউল আযম শফি, আবু জাকারিয়া তরঙ্গ, রাশেদ খান, মনিরুজ্জামান মনি,পৌর যুবদলের সদস্য সচিব ফজলুর রহমান ফজলু, যুগ্ন আহ্বায়ক ও পৌরসভার সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদ, পৌর যুবদলের যুগ্ন আহ্বায়ক সাহেব আলী মন্ডল, রতন বিশ্বাস, সদস্য সচিব বিপুল প্রামানিক, স্বেচ্ছাসেবকদল নেতা রমজান মন্ডল, ছাত্রদল নেতা সাকিবুল গাজী মাজাহারুল ইসলাম, এস এম আফতাব, আব্দুস সবুর জয় সহ সুজানগর উপজেলা বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST