ঢাকাSaturday , 24 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • শিমুল বিশ্বাসের বিশাল নির্বাচনী জনসভা চরতারাপুরের তারাবাড়ীয়া

    admin
    January 24, 2026 8:29 pm
    Link Copied!

    এম মনিরুজ্জামান, পাবনা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও ধানের শীষ প্রতিকের এমপি প্রার্থী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের তারাবাড়ীয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির প্রয়াত চেয়ারর্পাসের বিশেষ সহকারী ও শ্রমিক নেতা, ধানের শীষের কান্ডারি অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।
    প্রধান বক্তার বক্তব্য রাখেন, জেলা যুবদলের সাবেক সভাপতি মোসাব্বির হোসেন সন্জু।
    চরতারাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রহমত আলী শেখের সভাপতিত্বে ও সুজানগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জসিম বিশ্বাসের পরিচালনায়
    বিশেষ অতিথির বক্তব্য রাখেন,অ্যাডভোকেট মির্জা আজিজুল ইসলাম,
    উপজেলা বিএনপির সাবেক সভাপতি একেএম মুছা, সাবেক সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল,সাবেক সাংগঠনিক সম্পাদক মাহদুন্নবী স্বপন,জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনিসুল হক বাবু, সদস্য ফরহাদ জোয়ারর্দার,বীরমুক্তিযোদ্ধা ফেরদৌস আলম খান গেদামনি,অবসরপ্রাপ্ত জর্জ আব্দুল হামিদ,অ্যাডভোকেট আরশেদ আলম,
    সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফ, চরতারাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি মির্জা আব্দুল বারেক। এ সময় আরো বক্তব্য রাখেন, যুবদল নেতা সালাম, ছাত্র নেতা শেখ পাপ্পু, তারিক প্রমুখ।
    সার্বিক পরিচালনা করেন, বিএনপি নেতা নায়েব আলী। এছাড়াও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST