ঢাকাWednesday , 15 January 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি জিএম জসিম উদ্দিন এর উদ্যোগে ইউনিয়নে বিভিন্ন স্থানে সড়ক মেরামত।

    admin
    January 15, 2025 11:33 am
    Link Copied!

    আলী আজগর রবিন স্টাফ রিপোর্টারঃ

    লক্ষ্মীপুরে রায়পুর উপজেলা ০৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন গাইন ব্রিজ থেকে বেপারী বাজার পযন্ত প্রায় ২ কিলোমিটার সড়ক অতিবৃষ্টি ও বন্যার পানিতে তলিয়ে খানাখন্দে ভরা রাস্তা সংস্কার করেছে ছাত্রদল। বুধবার (১৫ই জানুয়ারি-২০২৫ইং) দিনব্যাপী উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের আন্ধার গাইন ব্রিজ টু বেপারী বাজার পর্যন্ত ২কিলোমিটার সড়ক সংস্কার করা হয়।এটি বাস্তবায়ন করেন ওয়েল ফেয়ার ফাউন্ডেশন।

    সরেজমিনে দেখা গেছে, লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি জি এম জসিম উদ্দিন এর অর্থয়ানে নেতৃত্বে একঝাঁক এলাকাবাসী পিক-আপ ভ্যান ভর্তি বালু ও ইটের খোয়া দিয়ে খানাখন্দে ভরা সড়কটি সংস্কার করে চলছে।

    জানা গেছে, গাইন ব্রিজ থেকে বেপারী বাজার পর্যন্ত সড়কটি দীর্ঘ বছর ধরে খানাখন্দে ভরা ছিল। সামান্য বৃষ্টি হলে পানি জমে সৃষ্টি হয় সীমাহীন দুর্ভোগের।

    দেশের প্রতিটি দুর্যোগ-দুর্দিনে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জীবন বাজি রেখে মানুষের পাশে থাকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ ছাত্রদল মানবিক কাজ করে যাচ্ছে। বন্যার সময় বানভাসি মানুষের মাঝে ত্রাণ সামগ্রী নিয়ে পাশে দাঁড়িয়েছে।

    এর আগে খলিফা ব্রিজ,এল কে এইচ উপকূলীয় উচ্চ বিদ্যালয় রাস্তা,পানির ঘাট রাস্তা,মিনা ফকির মোড় রাস্তা,আখন বাজার রাস্তা,গুলো পাশে থালা ইটের খোয়া দিয়ে ভরাট করা হয় জিএম জসিম উদ্দিন এর অর্থয়ানে।

    এসময় কাজটি বাস্তবায়ন করেন ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পরিচালক মাষ্টার আবদুল কুদ্দুস,সাইফুল ইসলাম গাজী,রতন গাজী,আলী আজগর রবিন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST