আলী আজগর রবিন স্টাফ রিপোর্টারঃ
ধর্ষণ প্রতিরোধ মঞ্চ, লক্ষ্মীপুর জেলা শাখার নেতৃবৃন্দ আজ জেলা প্রশাসক (ডিসি) এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।
সাক্ষাৎকালে সংগঠনের নেতৃবৃন্দ জেলার সার্বিক পরিস্থিতি তুলে ধরেন এবং ধর্ষণ প্রতিরোধ কার্যক্রমকে আরও বেগবান ও কার্যকর করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পাশাপাশি উপজেলা পর্যায়ে কার্যক্রম কীভাবে আরও সুসংগঠিত করা যায় সে বিষয়েও পরামর্শ প্রদান করা হয়।
ধর্ষণ প্রতিরোধ মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, সামাজিক সচেতনতা বৃদ্ধি, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক প্রচারণা এবং সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করার মাধ্যমে একটি নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব। এসময় জেলা প্রশাসক সংগঠনের উদ্যোগকে স্বাগত জানান এবং প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
একতাই শক্তি — অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হই।


