ঢাকাFriday , 22 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • লক্ষ্মীপুরে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে সেনাবাহিনী

    admin
    August 22, 2025 12:14 am
    Link Copied!

    আলী আজগর রবিন স্টাফ রিপোর্টারঃ

    লক্ষ্মীপুরে মাদকবিরোধী যৌথ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলাবাহিনী। এসময় তাদের কাছ থেকে ৪ পিস ইয়াবা, ২০ গ্রাম গাঁজা, ১টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও ১টি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর সেনাবাহিনী এ তথ্য নিশ্চিত করে। এর আগে ১৯ আগস্ট (মঙ্গলবার) সদর উপজেলার দালালবাজার ইউনিয়নের মহাদেবপুর এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয়।

    সদর উপজেলার দালালবাজার এলাকার আবুল হোসেনের ছেলে রাজু (৩৫) ও রায়পুর উপজেলার চরমোহনা গ্রামের আলী আহম্মদের ছেলে হাসান (৪০) কে গ্রেপ্তার করা হয়। স্থানীয়রা বলছে, হাসান এলাকায় বিভিন্ন চুরি-ডাকাতির সঙ্গেও জড়িত।

    লক্ষ্মীপুর সেনাবাহিনীর কমান্ডার কর্পোরাল সোহান বলেন, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করে আসামিদের লক্ষ্মীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

    স্থানীয়দের দাবি, নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করলে এলাকায় মাদক ব্যবসা ও অপরাধ অনেকটাই কমে আসবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST