ঢাকাThursday , 26 June 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • রায়পুরে মোটরসাইকেল ও অটোরিকশা সংঘর্ষে নিহত ১ আহত ৪

    admin
    June 26, 2025 11:20 am
    Link Copied!

    আলী আজগর রবিন স্টাফ রিপোর্টারঃ

    লক্ষ্মীপুরের রায়পুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে ২৫ জুন বুধবার রাত ৮টার দিকে রায়পুর উপজেলার ৪নং সোনাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ভুঁইয়ারাস্তা এলাকায়।

    প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার সময় রায়পুর থেকে মোটরসাইকেলে করে বাসাবাড়ি দিকে যাচ্ছিলেন রাব্বি হোসেন ও তারেক হোসেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

    ডিউটিরত ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. সোহেল রানা জানান, গুরুতর আহত অবস্থায় আসা মো. রাব্বি হোসেন (পিতা: সবুজ হোসেন, গ্রাম: মধুপুর) কে মৃত ঘোষণা করা হয়। তার সহযাত্রী তারেক হোসেন (পিতা: সেলিম হোসেন, গ্রাম: সোনাপুর) মাথায় গুরুতর আঘাত পান এবং উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।

    এ ছাড়া অটোরিকশার চালক মো. শাহ আলম (পিতা: কাওসার আহমেদ, গ্রাম: বামনী) ও যাত্রী মো. হুমায়ুন হোসেন (পিতা: হাসান উল্লাহ, গ্রাম: বামনী) গুরুতর আহত হন। প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

    এলাকাবাসীরা জানান, ভুঁইয়ারাস্তা এলাকায় এর আগেও একাধিক দুর্ঘটনা ঘটেছে এবং কয়েকজনের মৃত্যু হয়েছে। এই স্থানটিকে দুর্ঘটনাপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত করার দাবি জানিয়েছেন তারা।

    রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব নিজাম উদ্দিন ভুঁইয়া জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল এবং হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST