আলী আজগর রবিন রায়পুর স্টাফ রিপোর্টারহ
রায়পুর উপজেলা বিএনপির নবগঠিত কমিটিকে ০৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন বাসীর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (০৮ই সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে রায়পুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ০৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গাজী আমিনুল আজিজ বাদশার উদ্যোগে বিএনপি’র আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হারুন অর রশীদ হাওলাদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা বিএনপির নবগঠিত সভাপতি জেড এম নাজমুল ইসলাম মিঠু। সাধারণ সম্পাদক সফিকুল রহমান ভূইয়া,প্রথম সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার ফয়সাল,দ্বিতিয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট খায়ের।এসময়ে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি,যুবদল,ছাত্রদল, শহীদ জিয়া পরিষদের নেতাকর্মীরা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com


