ঢাকাSaturday , 24 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • যুবসমাজের উদ্যোগে বহুল কাঙ্ক্ষিত রাস্তার পুনরুদ্ধার ও পরিবেশবান্ধব গাছ রোপণ

    admin
    January 24, 2026 8:27 pm
    Link Copied!

    এম,এ,মান্নান,স্টাফ রিপোর্টার,নিয়ামতপুর  (নওগাঁ) প্রতিনিধি

    দীর্ঘদিন ধরে এলাকার একটি গুরুত্বপূর্ণ রাস্তা নানা জটিলতার কারণে কার্যত অচল হয়ে পড়েছিল। নকশায় রাস্তার অস্তিত্ব থাকলেও কিছু মানুষ সেটিকে কৃষি জমিতে রূপান্তর করায় সাধারণ মানুষ, বিশেষ করে কৃষকরা চরম দুর্দশার শিকার হন। মাঠে ফসল ভালো ফললেও সেই ফসল বাড়িতে আনা–নেওয়া ছিল অত্যন্ত কষ্টসাধ্য ও সময়সাপেক্ষ।
    এই পরিস্থিতিতে এলাকার সচেতন যুবসমাজ এগিয়ে আসে এক প্রশংসনীয় উদ্যোগ নিয়ে। তারা সম্মিলিতভাবে সার্ভিয়ারের সহায়তায় নকশা অনুযায়ী রাস্তার সঠিক সীমানা নির্ধারণ করে রাস্তাটি পুনরায় বের করে আনেন। এর ফলে কৃষকদের দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই লাঘব হয় এবং কৃষিপণ্যের পরিবহন সহজ হয়।
    শুধু রাস্তা উদ্ধারেই থেমে থাকেনি যুবসমাজ। তারা আরও এক ধাপ এগিয়ে রাস্তার দু’পাশে গাছ রোপণের উদ্যোগ নেন, যা পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST