ঢাকাWednesday , 6 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • মানিকগঞ্জে চুরির অভিযোগে গণপিটুনি পরে যুবকের আত্মহত্যা

    admin
    May 6, 2026 7:56 pm
    Link Copied!

    মুরাদ খান মানিকগঞ্জ

    মানিকগঞ্জে মাছ চুরির অভিযোগে গণপিটুনির শিকার এক যুবক পরবর্তীতে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

    আজ সকাল থেকে দুপুরের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলার তরা বাজার ব্যবস্থাপনা কমিটির কার্যালয়ে এ ঘটনা ঘটে।

    নিহত যুবকের নাম কৃষ্ণ রাজবংশী। তিনি মানিকগঞ্জ সদর উপজেলার বান্দুটিয়া মাঝিপাড়া খুদিরাম রাজবংশীর পালক ছেলে।

    স্থানীয় সূত্রে জানা যায়, তরা মাছের আড়ত থেকে মাছ চুরির অভিযোগে কৃষ্ণ রাজবংশীসহ দুজনকে আটক করে বাজার ব্যবস্থাপনা কমিটির লোকজন। পরে তাদের মধ্যে একজনকে জিম্মায় ছেড়ে দেওয়া হলেও কৃষ্ণ রাজবংশীকে মারধর করে তরা হাট কমিটির কার্যালয়ে আটকে রাখা হয়।

    অভিযোগ রয়েছে, সকাল থেকে দুপুরের মধ্যে কোনো একসময় তিনি কার্যালয়ের ভেতরে ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন। ঘটনাটি জানাজানি হলে বাজার কমিটির কয়েকজন সদস্য মরদেহটি দ্রুত সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। তবে স্থানীয়দের বাধার মুখে তারা ঘটনাস্থল ত্যাগ করেন।

    স্থানীয় যুবক রেদওয়ান মামুন বলেন, “দুজনকে আটক করা হয়েছিল। একজনকে ছেড়ে দেওয়া হলেও অপরজনকে মারধর করে অফিসে আটকে রাখা হয়। পরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখা গেলে মরদেহ হাসপাতালে নেওয়ার কথা বলে সরিয়ে ফেলার চেষ্টা করা হয়। আমরা বাধা দিলে তারা চলে যায়।”

    তরা বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক বেলাল হোসেন জানান, সকাল সাড়ে নয়টার দিকে দুইজন চোর ধরার খবর শুনেছি। পরে শুনেছি তাদের গার্ডিয়ানরা এসে তাদের জিম্মায় নিয়ে যাবে। পরে জানলাম একজনকে ছেড়ে দেয়া হলেও আরেকজনকে আটকে রাখা হয়েছিল। পরে সে আত্মহত্যা করেছে। আমি এ বিষয়ে আর কিছু জানিনা।

    সকালে চোর ধরার খবর পেয়ে পুলিশকে জানানো হয়নি কেন জানতে চাইলে তিনি বলেন, গার্ডিয়ানরা এসে তাদেরকে নিয়ে যাবে শুনার পর আমি আর খোঁজ নেইনি। এজন্য পুলিশকেও জানানো হয়নি।

    এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST