ঢাকাSaturday , 23 November 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • বৈষম্য কমাতে পাবনার অবহেলিত এলাকায় কাজ করবে শেকড় ফাউন্ডেশন

    admin
    November 23, 2024 5:56 pm
    Link Copied!

    এম মনিরুজ্জামান, পাবনা:
    পাবনার যে সব উপজেলা তুলনামূলক অবহেলিত, সেই সব এলাকায় বৈষম্য কমানোর পাশাপাশি সমতা ফেরাতে কাজ করবে ঢাকাস্থ শেকড় পাবনা ফাউন্ডেশন। এজন্য সব উপজেলায় সর্বোচ্চ ১১ সদস্য বিশিষ্ট পৃথক ৯ টি উপজেলা কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    বুধবার (২০ নভেম্বর) ঢাকার অভিজাত উত্তরা বোট ক্লাবে আয়োজিত অরাজনৈতিক সংগঠন শেকড় পাবনা ফাউন্ডেশনের পরিচালনা কমিটির প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খান হাবিব মোস্তফা। বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মো. ফজলুর রহমান , মো. মাসুদ খান, সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান খানসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা।

    বৈঠকে সংগঠনের উপদেষ্টা পরিষদ ঢেলে সাজানো ও সংগঠনের নিবন্ধন গ্রহণের ক্ষেত্রে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধক (আরজেএসসি)’র বিষয়ে সিদ্ধান্ত হয়। গত ৯ নভেম্বর অনুষ্ঠিত মিলনমেলার পর্যালোচনার পাশাপাশি বৈঠকে সংগঠনের আয়-ব্যয়ের অনুমোদন দেওয়া হয়।

    বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ডিসেম্বর মাসের মধ্যে শেকড় পাবনা ফাউন্ডেশনের সদস্যদের মধ্যে থেকে ৯ টি উপজেলার আলাদা কমিটি গঠন করা হবে।

    বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনের সদস্য হতে হলে নির্দিষ্ট ফরম পূরণ করতে হবে। সদস্যের ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা। এছাড়া মাসিক ফি নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা, যা বাৎসরিক আদায় করা যাবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST